থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা ও কোটা বাহরু হয়ে জোহর বাহরু—দুই চাকায় ১২০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী। তার প্রতিদিনের ভ্রমণগল্প দুই চাকায় মালয়েশিয়া।সকালটা শুরু হলো কফি আর সয় মিল্ক পান করে। হোমস্টে এর এই রুমটি ছোট্ট,
কিন্তু অসম্ভব গোছানো আর ছিমছাম। পর্যটকদের প্রয়োজনে লাগে হেন কিছু নেই, যা এই কক্ষে অনুপস্থিত। কিন্তু সবকিছু আকারে ছোট আর ফোল্ডেবল। বেছে বেছে এমন সব জিনিসপত্র কেনা হয়েছে, যেগুলো খুব কম জায়গা দখল করে।
পথে নামতেই শজারুর কাঁটার মতো দেখ...