ত্বকের ক্যানসারের একটি গুরুতর ধরন মেলানোমা। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পরও অনেক ক্ষেত্রে এই ক্যানসার ফিরে আসতে পারে। এবার সেই ঝুঁকি কমানোর ক্ষেত্রে বড় সাফল্যের খবর দিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। তাদের নেতৃত্বে পরিচালিত তৃতীয় পর্যায়ের (ফেজ ৩) ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, পারসোনাল এমআরএনএ ক্যানসার টিকা প্রচলিত ইমিউনোথেরাপির সঙ্গে ব্যবহার করলে মেলানোমা ফিরে আসা বা এ কারণে মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমে।সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন বলছে, গবেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এই ফলাফল। ২০২৬ সা...