কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে বিশ্ব জুড়ে সফটওয়্যারে নতুন
নতুন সাইবার দুর্বলতা (বাগ) বা ভালনারেবিলিটি আবিষ্কারের হার দ্বিগুণ হয়েছে। রয়টার্সের
সঙ্গে আলাপকালে সাতজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করেছেন, এআইয়ের কারণে হ্যাকারদের
কোড এক্সপ্লয়েট করার সময়সীমা সপ্তাহ বা মাস থেকে নেমে মাত্র কয়েক ঘণ্টায় এসে ঠেকেছে।
সম্প্রতি পিএইচপি নিরাপত্তা ত্রুটির কারণে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন
দেশের সরকারি ওয়েবসাইটগুলোতে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে জাপান তাদের দেশের
অনেক আর্থিক খাতের ওয়েবসাইট সাময়ি...