এআই সংলাপে যুক্তরাষ্ট্র-চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে দুই দেশ বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশ প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে সম্মত হয়েছে। দুই দেশ একটি বাণিজ্য পরিষদ গঠন এবং কুয়ালালামপুরে অনুষ্ঠিত আগের আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও সম্মত হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, এআইর ঝুঁকি ও সম্ভাব্য সুফল নিয়ে দুই দেশের মধ্যে একটি সংলাপ শুরু করা। আগামী নভেম্বরে এ বিষয়ে পরবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, বৈঠকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটির পরিবর্তে ‘সুপারইন্টেলিজেন্স’ শব্দ ব্যবহারের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। বেইজিং এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। সূত্র: রয়টার্স



