গোপালগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
কৈলাশ ছেড়ে মর্ত্যে বাবার বাড়িতে পদার্পণ করেছেন দেবী দুর্গা। ৬ দিনের এ সফরে তার সঙ্গে রয়েছেন ৪ সন্তান— গনেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী।
দুর্গোৎসব শুরুর প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার পঞ্চমীতে দশভূজা দেবীর বোধন হয়েছে। পুরাণ অনুসারে, দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙানোর জন্য বোধনের মাধ্যমে বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। সে অনুসারে মণ্ডপে-মন্দিরে পঞ্চমীর সায়ংকাল তথা...