Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

দুনিয়ার প্রাচুর্য সব সময় আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১
শেয়ার করুন:
দুনিয়ার প্রাচুর্য সব সময় আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়

প্রতীকী ছবি

মানুষ সাধারণত সম্পদ, সচ্ছলতা, সামাজিক প্রতিষ্ঠা ও জীবনের সাফল্যকে সৌভাগ্যের নিদর্শন মনে করে। কারও জীবনে যখন একের পর এক প্রাপ্তি আসে, ব্যবসা-বাণিজ্যে উন্নতি হয়, ক্ষমতা ও প্রতিপত্তি বাড়তে থাকে, তখন সে নিজেকে সফল ও ভাগ্যবান ভাবতে শুরু করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে দুনিয়ার প্রাচুর্যই আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত প্রমাণ নয়। কখনো কখনো মানুষের অবাধ্যতা ও পাপাচার অব্যাহত থাকা সত্ত্বেও তাকে দুনিয়াবি নিয়ামত দিয়ে যেতে থাকেন আল্লাহ তাআলা। এর মাধ্যমে সে আরও বেশি গাফেল হয়ে পড়ে এবং একসময় এমন পরিণতির মুখোমুখি হয়, যা সে কল্পনাও করেনি। ইসলামের পরিভাষায় একে বলা হয় ‘ইস্তিদরাজ’।

এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

إِذَا رَأَيْتَ اللهَ تَعَالَى يُعْطِي الْعَبْدَ مِنَ الدُّنْيَا مَا يُحِبُّ، وَهُوَ مُقِيمٌ عَلَى مَعَاصِيهِ، فَإِنَّمَا ذَلِكَ مِنْهُ اسْتِدْرَاجٌ

‘যখন তুমি দেখবে, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার পছন্দনীয় দুনিয়াবি নিয়ামত দান করছেন, অথচ সে তার অবাধ্যতায় অবিচল রয়েছে, তখন বুঝবে, এটি তার জন্য অবকাশ দিয়ে ধীরে ধীরে পাকড়াও করার ব্যবস্থা (ইস্তিদরাজ)।’ (সহিহুল জামে, হাদিস: ৫৬১)

ইস্তিদরাজ শব্দের অর্থ হলো ধাপে ধাপে কাউকে এমন পরিণতির দিকে এগিয়ে নেওয়া, যা সে উপলব্ধি করতে পারে না। অর্থাৎ মানুষ যখন পাপাচারে লিপ্ত থাকে, আল্লাহর নির্দেশ অমান্য করে এবং অনুতপ্ত হয়ে ফিরে আসার পরিবর্তে নিজের অবাধ্যতা বাড়িয়ে চলে, তখন কখনো কখনো আল্লাহ তাকে দুনিয়ার প্রাচুর্য ও সুযোগ-সুবিধা দিয়ে যেতে থাকেন। এতে সে নিজের ভুলের ব্যাপারে আরও উদাসীন হয়ে পড়ে। সম্পদ ও সাফল্য তাকে আত্মতুষ্ট করে তোলে। সে মনে করতে থাকে, তার জীবনযাপনই সঠিক এবং তার ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে। অথচ এই প্রাপ্তিগুলো তার জন্য কঠিন পরীক্ষার কারণ হতে পারে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘অতঃপর তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তাদের যা দেওয়া হয়েছিল, তা নিয়ে যখন তারা উল্লসিত হলো, তখন আমি তাদের অকস্মাৎ পাকড়াও করলাম। ফলে তারা নিরাশ হয়ে পড়ল।’ (সুরা আনআম, আয়াত: ৪৪)

এ আয়াত থেকে বোঝা যায়, দুনিয়ার প্রাচুর্য কখনো মানুষের জন্য পরীক্ষা ও সতর্কবার্তার পরিবর্তে আত্মবিস্মৃতির কারণ হয়ে দাঁড়ায়। মানুষ যখন নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায়, নিজের দায়িত্ব ও কর্তব্য থেকে দূরে সরে যায় এবং পাপাচারে অবিচল থাকে, তখন তার এই প্রাপ্তি ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

তবে মনে রাখতে হবে, দুনিয়াবি সম্পদ, সচ্ছলতা কিংবা সাফল্য নিজে কখনো নিন্দনীয় নয়। ইসলাম হালাল উপার্জন, সম্পদ অর্জন, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক উন্নতিকে নিরুৎসাহিত করে না। বরং সম্পদকে আল্লাহর দেওয়া আমানত মনে করে সঠিক পথে ব্যবহার করতে উৎসাহিত করে। সম্পদশালী হওয়া যেমন আল্লাহর নিয়ামত, তেমনি অভাব-অনটনও মানুষের জন্য পরীক্ষা। সুতরাং কারও আর্থিক সচ্ছলতা দেখে তাকে আল্লাহর প্রিয়পাত্র কিংবা দারিদ্র্য দেখে তাকে আল্লাহর অপছন্দের মানুষ মনে করার সুযোগ নেই। মানুষের প্রকৃত অবস্থান নির্ধারিত হয় তার ঈমান, তাকওয়া, আমল ও আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে।

মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তো কেবল পরীক্ষা। আর আল্লাহর কাছেই রয়েছে মহাপুরস্কার।’ (সুরা আত-তাগাবুন, আয়াত: ১৫)

তাই জীবনে যখন সম্পদ, সম্মান, ক্ষমতা ও সাফল্য বাড়তে থাকে, তখন আত্মতুষ্টিতে ভোগার পরিবর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ানো উচিত। নিজের উপার্জন হালাল কি না, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মানা হচ্ছে কি না, মানুষের অধিকার যথাযথভাবে আদায় করা হচ্ছে কি না এবং জীবনে কোনো পাপাচার স্থায়ী অভ্যাসে পরিণত হয়েছে কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন। কোনো ভুল হয়ে থাকলে দ্রুত তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। কারণ, নিয়ামতের প্রকৃত কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়; বরং নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যবহার করা।

মুমিনের জীবন হওয়া উচিত আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির জীবন। দুনিয়ার প্রাপ্তি তাকে যেন আল্লাহবিমুখ না করে; বরং তাঁর প্রতি কৃতজ্ঞতা, আনুগত্য ও ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। কেননা দুনিয়ায় কতটুকু পাওয়া গেল, সেটিই সফলতার মাপকাঠি নয়; বরং প্রাপ্ত নিয়ামত কীভাবে ব্যবহার করা হলো এবং আল্লাহর কাছে কী নিয়ে উপস্থিত হওয়া যাবে, সেটিই প্রকৃত বিবেচ্য।

মহান আল্লাহ আমাদের সকল সঠিক বুঝ দান করুন। মহানবী (সা.) আদর্শের আলোকে জীবনাতিপাত করার তাওফিক দান করুন। আমীন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

ধন-সম্পদদুনিয়ার প্রাচুর্যআল্লাহর সন্তুষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ