Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন

জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০০:৩৩
শেয়ার করুন:
জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তার নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলের অংশগ্রহণ, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের বিষয়েও আলোচনা হয়। উপনির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়টি উত্থাপিত হলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে কর্নেল (অব.) জেহাদ খানের নাম চূড়ান্ত করেন। নির্বাহী পরিষদের একাধিক সদস্য আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে।

নির্বাহী পরিষদের এক সদস্য আগামীর সময়কে বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন জেহাদ খান। ওই আসনে তার জনপ্রিয়তাও রয়েছে। এ কারণে উপনির্বাচনে তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী জেহাদ খানই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইলে ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

২৬ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেহাদ খান। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ড. ওসমান ফারুক ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট এবং জেহাদ খান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পান। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৯ হাজার ৯৯০।



এদিকে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর মধ্যে উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নিয়ে আলোচনা হতে দেখা গেছে।



তবে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন করে প্রার্থী দেওয়ার বিষয়ে এনসিপির কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।



আগামীর সময়কে তিনি বলেন, যেসব আসনে উপনির্বাচন হবে, সেসব আসনে জোটের আগের প্রার্থীরাই অংশ নেবেন, এমন একটি সিদ্ধান্ত রয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনে এনসিপির প্রার্থী দেওয়া নিয়ে কোনো আলোচনা নেই। তারা জোটের সিদ্ধান্তের সঙ্গে রয়েছেন।



পেশাগত জীবনে জেহাদ খান একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত। এর আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক হিসেবেও পরিচিত তিনি। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে।



উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৪ নভেম্বর স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুক। ১৭ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে তার পদত্যাগের বিষয়টি অবহিত করেন। ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়।



নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ-৩উপনির্বাচনজামায়াতের প্রার্থীকর্নেল জেহাদ খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা

    শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল ১০ হাজার কোটি টাকা

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন