মোহাম্মদপুরের বছিলায় নতুন পাসপোর্ট অফিস হয়েছে। কয়েক দিন আগে ছেলেকে নিয়ে পাসপোর্ট অফিসে গিয়েছি।ছবি তোলার জন্য তিনতলায় ৩০৪ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়েছি। ওয়েটিং রুমে একটি সোফাও আছে। দুজন বসতে পারে। লাইনে মোট তেরো-চৌদ্দ জন। তাঁদের মধ্যে দুজন প্রবীণ। দুজন তরুণ সোফা দখল করে বসে আছেন। তাঁরাও সিরিয়ালে আছেন। তাঁদের মনোযোগ মোবাইলের স্ক্রলে।সোফার পাশে দাঁড়ানো একজন প্রবীণ বললেন, “আর দাঁড়িয়ে থাকতে পারছি না।” এ কথা বলে তিনি সোফায় ঠেস দিয়ে ঝুঁকে দাঁড়ালেন। দাঁড়িয়ে থাকতে তাঁর কষ্ট হচ্ছিল।...