Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশেষ লেখা

শতবর্ষে অগ্নিশিখা ইলা মিত্র

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬
শতবর্ষে অগ্নিশিখা ইলা মিত্র

ইলা মিত্র। ছবি: সংগৃহীত

তার হাতে ধরা ছিল না কোনো শক্তিশালী মারানাস্ত্র। কিন্তু তার সঙ্গে ছিল কৃষকের অধিকার আদায়ের লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ হাজার হাজার মুষ্টিবদ্ধ হাত। এই দেশের মাটি থেকে তিনি উত্থিত হয়েছিলেন, কৃষকের ফসলের অধিকার নিশ্চিত করার এক ভীষণ সংগ্রামে লিপ্ত হয়েছিলেন চল্লিশের দশকে। ক্ষমতার একচক্ষু দানবের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন; কিন্তু কৃষকের অধিকার আদায়ের যুদ্ধের যে মাঠ সেখান থেকে কখনো সরে আসেননি। বন্দুক, লাঠি, থানার লক-আপে রাতের পর রাত অবর্ণনীয় নির্যাতন সেই অশম্পিত অগ্নিশিখাকে এক ফুঁয়ে নিভিয়ে দিতে পারেনি। বরং কমিউনিস্ট এই বিপ্লবীকে পৌঁছে দিয়েছে ইতিহাসের দরজায়। এই জন্মের নাম ইলা মিত্র।
এ বছর পালিত হবে এই অবিস্মরণীয় নেত্রীর জন্মশতবার্ষিকী।

ইলা মিত্রের জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়। বাবা ছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্টেন্ট জেনারেল। পড়াশোনা বেথুন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। হতে পারতেন শিক্ষক, ভালো খেলোয়াড় অথবা অভিনয় শিল্পী। কিন্তু তার গভীর রাজনৈতিক ভাবনা এবং দেশের মানুষের প্রতি আনুগত্য তাকে পৌঁছে দেয় তখন দানা বেঁধে ওঠা রাজনৈতিক লড়াইয়ের মাঠে। সেই সংগ্রামে তিনি ভীত হয়ে পিছিয়ে আসেননি কখনো। মানুষের অধিকার আদায়ের পথ যে তৈরি করে নতুন মানুষ তা তিনি বুঝেছিলেন। অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ পেয়েছিলেন মাত্র ১৮ বছর বয়সে। অংশ নিয়েছিলেন বিখ্যাত তেভাগা আন্দোলনে। হয়ে উঠেছিলেন এক অবিস্মরণীয় নেত্রী। তার কন্ঠে উচ্চারিত হয়েছিল—জমি যার, ফসলের ন্যায্য অধিকারও তার। ইলা মিত্রের কন্ঠস্বর জাগিয়ে তুলেছিল অধিকার বঞ্চিত কৃষকদের। ফসলের ন্যায্য অধিকারের লড়াই পরিণত হয়েছিল দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংগ্রামে।

অন্ধকার কারাগার, থানার লকআপে নিষ্ঠুর নির্যাতন তাকে ঘিরে ধরেছিল। তার শরীরকে ক্ষতবিক্ষত করেছিল। কিন্তু ইলা মিত্রকে দমন করা যায়নি। তার যন্ত্রণা, তার চোখ থেকে অশ্রু হয়ে গড়িয়ে পড়া দীর্ঘশ্বাস একজন নারীর ব্যক্তিগত বেদনাবোধে সীমিত হয়ে থাকেনি, ছড়িয়ে পড়েছিল বাংলার কৃষকদের বুকের গভীরে। রাজশাহী আদালতে ১৯৫০ সালে করা মামলার নথিতে ইংরেজি ভাষায় লেখা ইলা মিত্রের জবানবন্দির অনুলিপি থেকে জানা যায় তার ওপর চালানো নির্মম অত্যাচারের বিবরণ। জবানবন্দিতে তিনি বলেন, ‘বিগত ০৭.০১.৫০ তারিখে আমি রোহানপুর থেকে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচোল থানা হেডকোয়ার্টারে পাঠানো হয়। পথে পাহারাদার পুলিশ আমার ওপর নির্যাতন চালায়। নাচোলে ওরা আমাকে একটি সেলের মধ্যে রাখে। সেখানে পুলিশের একজন দারোগা এই মর্মে আমাকে ভীতি প্রদর্শন করে যে, পুলিশ হত্যা সম্পর্কে যদি সম্পূর্ণ স্বীকারোক্তি না করি, তাহলে ওরা আমাকে উলঙ্গ করবে। আমার যেহেতু বলার মতো কিছু ছিল না, কাজেই তারা আমার পরনের সমস্ত কাপড়-চোপড় খুলে নেয় এবং সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সেলের মধ্যে আটকে রাখে। আমাকে কোনো খাবার দেয়া হয়নি’’।

ইলা মিত্রের নাচোল

তার জবানবন্দি আরও জানায়, সেই সন্ধ্যায় স্বীকারোক্তি আদায়ের জন্য পুলিশ ইলা মিত্রের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায় এবং তাকে থানার মধ্যেই ধর্ষণ করা হয়। কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হয় শাসকের নির্যাতন চক্র।

প্রশাসনের দৃষ্টি এড়িয়ে পালিয়ে যাওয়া নেত্রী ইলা মিত্র পুলিশের হাতে ধরা পড়েন রহনপুর রেলস্টেশনে। তার ধরা পড়ে যাওয়া নিয়ে দুটি মত প্রচলিত আছে। একটি হলো—পথ ভুল করে তিনি রহনপুর স্টেশনে পৌঁছান। অন্যটি হলো—তিনি তখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর ছদ্মবেশ নিয়েছিলেন গেপ্তার এড়াতে। কিন্তু কথিত রয়েছে, টিকেট কাউন্টারে গিয়ে ইংরেজিতে কথা বলে ফেলায় তিনি ধরা পড়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ বলেন, হাতে ঘড়ি থাকার কারণে পুলিশের গুপ্তচরেরা তাকে চিনে ফেলেছিল।
ইলা মিত্রের গল্প আজও কিংবদন্তি বাংলাদেশে। কিন্তু তার জীবন তো কিংবদন্তির চাইতেও বেশি রাজনৈতিক এবং আদর্শিক আনুগত্যের। আদর্শের লড়াই থেকে ইলা মিত্র কখনোই পিছিয়ে আসেননি। নবান্নের ঘ্রাণে আচ্ছন্ন মাঠ পার হয়ে তিনি এসেছিলেন অধিকারহারা কৃষকের উঠানের আপনজন হয়ে। মানুষের প্রতি ভালোবাসা তাকে আজও বসিয়ে রেখেছে এক অনন্য আসনে। বাংলাদেশের কৃষক সংগ্রামের ইতিহাসে ইলা মিত্র আজও এক অনন্য অগ্নিশিখা। জন্মের শতবর্ষ পরেও অন্যায়ের বিরুদ্ধে আকাশে উৎক্ষিপ্ত কোনো মুষ্টিবদ্ধ হাত ধরে আছেন একজন ইলা মিত্র।

ইলা মিত্রব্রিটিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি