Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩
শেয়ার করুন:
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়ারে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়

নিজের সামান্য আয়ের টাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আমানুল্লাহ আমান রাজশাহীর মানুষের জীবন বদলে দেওয়ার জন্য কাজ করছেন।

একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে খণ্ডখালীন শিক্ষকতার পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালের রাজশাহী প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। এই দুই প্রতিষ্ঠান থেকে যা আয় হয়, তার একটি অংশ জমিয়ে রাখেন। সে টাকাতেই চলে তার গড়া সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’-এর কার্যক্রম।

আমান জানালেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ যখন নতুন করে শ্বাস নিচ্ছিল, ওইদিনই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। আগে তার গড়া একটি সংগঠন ছিল, নাম ‘স্বপ্নবাজ’। সেটিকেই নতুন রূপে সাজান তিনি।

আমান (২৬) বলছিলেন, তার কাজের ধরনটা আলাদা। আগে তিনি ও তার সহযোগীরা কারও সঙ্গে যোগাযোগ ছাড়াই অপরিচিত এলাকায় গিয়ে ঘুরে দেখেন, তথ্য সংগ্রহ করেন। এরপর স্থানীয়দের সঙ্গে কথা বলে কর্মসূচি ঠিক করেন। যাদের দিকে কেউ নজর দেন না, তাদের কাছেই পৌঁছাতে চান তিনি।

২০২৫ সালে জেলার পবা উপজেলার চর মাজারদিয়ারে তার উদ্যোগে বসে মেডিকেল ক্যাম্প। একসময় যেখানে রক্তচাপ মাপার ব্যবস্থাও ছিল না, সেখানে নিয়ে গেছেন চিকিৎসক, নার্স আর মেডিকেল টেকনোলজিস্টদের। ওই সময় চার গ্রামের প্রায় পাঁচশ পরিবার বিনামূল্যে পেয়েছে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।

তার অর্থে মোহনপুরের মৌগাছিতে দুই শতাধিক কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবারের হাতে উঠেছে শীতবস্ত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্কুল হেলথ প্রোগ্রামের অংশ হিসেবে পবার একটি স্কুলে আমানের এই সংগঠনের তত্ত্বাবধানে তিন শতাধিক শিক্ষার্থী পেয়েছে স্বাস্থ্যসেবা। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কুইজ, বক্তৃতা, চিত্রাঙ্কন ও সুপার কম্পিটিশন আয়োজন, মেধাবীদের পবিত্র কোরআন শরিফ ও শিক্ষাসামগ্রী উপহার দেন; রমজান মাসে আয়োজন করেন ইফতারি ও দোয়া মাহফিলের।

গত এক বছরে রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলায় সাড়ে সাত হাজারের বেশি গাছ বিতরণ ও রোপণ করেছেন তিনি। আমান জানালেন, এর মধ্যে বন বিভাগ কিছু চারা দিয়ে সহায়তা করেছে। বাকি সবকিছু নিজের ও প্রায় ৩০ সদস্যের ওই সংগঠনের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।

গত ১২ নভেম্বর  জেলার তানোরে অনুষ্ঠিত যুব সম্মেলনে ‘বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড’ পায় তার গড়া সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি।

আমান জানালেন, শুধু রাজশাহী নয়— দেশ জুড়ে ছড়িয়ে দিতে চান তার এমন উদ্যোগ। তরুণ স্বেচ্ছাসেবীদের প্রতি তার আমন্ত্রণ, ‘সুযোগ আছে, আমাদের সঙ্গে যুক্ত হোন।’

তার স্বপ্ন একটাই। ‘আমরা একটি বাসযোগ্য পৃথিবী গড়তে চাই’— বললেন আমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা থেকে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে হাসি ফোটানো, সবই সে স্বপ্নের অংশ। তার ভাষায়, তিনি এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কোনো অশান্তি, বিশৃঙ্খলা বা হাহাকার থাকবে না।

আমানুল্লাহ আমান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন নার্সিং (অনার্স) সম্পন্ন করেছেন। ঢাকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ২০২৫ সালে আল-হাদিস বিষয়ে মাস্টার্স করেছেন। রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে তার নিজ বাড়ি হলেও কর্মসূত্রে তিনি রাজশাহী নগরীর শালবাগান এলাকায় থাকেন।

স্বেচ্ছাসেবীআমানুল্লাহ আমানঅসহায়জীবন বদলানোশিক্ষকতাব্রাইট লাইফ ভলান্টিয়ার্সধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা