Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

খন্দকার আসিফ সুলায়মান
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭
শেয়ার করুন:
বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশে আসিফ সুলায়মান

ব্র্যাক ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০২১ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসি। সেখানের ইউনিভার্সিতে দ্য লোরেনের (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) আইএই নঁসি স্কুল অব ম্যানেজমেন্টে মাস্টার্স করি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিদেশে পড়তে আসার সিদ্ধান্তটি সহজ ছিল না। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল প্রজেক্টস, ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওয়েলকাম ও ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছি। আমার কাজের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সহজলভ্য করা, তাদের ভর্তি থেকে শুরু করে ফ্রান্সে আসা ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করা এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাকাডেমিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলা।

ফরাসি সমাজের ব্যক্তিস্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাকে বেশ আকৃষ্ট করেছে। এখানে মানুষ ব্যক্তিগত জীবন, মতামত ও সময়কে গুরুত্ব দেয়। আরেকটি বিষয় উল্লেখ করতে হয়— ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ক্রমেই বৈচিত্র্যময় হচ্ছে। শিক্ষার্থী, গবেষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী রয়েছেন। নতুনদের জন্য এই কমিউনিটি গুরুত্বপূর্ণ সহায়তার জায়গা হতে পারে। তবে প্রবাসে শুধু নিজের দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় ও আন্তর্জাতিক সমাজের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

ফ্রান্সে চাকরির বাজার প্রতিযোগিতামূলক, বিশেষত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। শুধু ডিগ্রি থাকলেই চাকরি নিশ্চিত হয় না। ভাষাগত দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলব, নিজের দক্ষতা প্রমাণ করার পাশাপাশি স্থানীয় কর্মসংস্কৃতি বোঝাও জরুরি। ফরাসি কর্মসংস্কৃতির অন্যতম ইতিবাচক দিক হলো কর্মী অধিকার এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কারণে জানি, অনেকে বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগেই ভিসা বা স্কলারশিপ নিয়ে বেশি চিন্তিত থাকেন। অথচ প্রথম কাজ হওয়া উচিত নিজের শিক্ষাগত যোগ্যতা ও ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রাম নির্বাচন।

বাংলাদেশ ও ফ্রান্সের শিক্ষাব্যবস্থার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হলো শিক্ষার্থীদের স্বাধীনতা। এখানে পর্যালোচনামূলক চিন্তা, দলগত প্রকল্প, উপস্থাপনা এবং বাস্তব সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকের সঙ্গে দ্বিমত পোষণ করাও শেখার অংশ হতে পারে, যদি তা যুক্তিনির্ভর হয়। এই অভিজ্ঞতা আমার পেশাগত জীবনেও কাজে এসেছে।

ফ্রান্সে বাংলাদেশি পরিচয়কে আমি সবসময় নিজের একটি শক্তি হিসেবে দেখেছি। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য পরিচিত। আমার জাতীয়তা কখনো পেশাগত দক্ষতা প্রমাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি; বরং আন্তর্জাতিক পরিবেশে কাজ করার সময় নিজের দেশ ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পেয়েছি। তবে সবার অভিজ্ঞতা এক নয়। ভাষাগত, সাংস্কৃতিক কিংবা জাতীয়তার কারণে বৈষম্যের বাস্তবতাও অস্বীকার করা যায় না। ফ্রান্সে আসার প্রথম রাতের একটি মজার অভিজ্ঞতা আজও মনে আছে। প্যারিসে পৌঁছে অবাক হয়ে দেখছিলাম, রাস্তায় কোনো পথচারী নেই, অথচ গাড়িগুলো থেমে আছে! কিছুক্ষণ পর বুঝলাম, ট্রাফিক সিগন্যাল লাল। তখনই প্রথম উপলব্ধি করলাম, এখানে মানুষ নিয়মকানুনকে কতটা গুরুত্ব দেয়! যে বিশ্ববিদ্যালয়ে একসময় আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে এসেছিলাম, আজ সেখানে অন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা করাই সবচেয়ে অর্থবহ অভিজ্ঞতা।

লেখক: ইউনিভার্সিটি দ্য লোরেন— আইএই নঁসি স্কুল অব ম্যানেজমেন্টে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওয়েলকাম ও ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছেন

ব্র্যাক ইউনিভার্সিটিফ্রান্সে উচ্চ শিক্ষাবিদেশে উচ্চশিক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ