সালটা ২০৪৫। পৃথিবীর বাইরে মহাকাশের বিভিন্ন গ্রহে তৈরি হচ্ছে নতুন নতুন শহর। পাহাড়-পর্বত, সমুদ্র ভ্রমণ ফেলে চাঁদ-মঙ্গলে ছুটছে মানুষ। সেখানে তাদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করছে অত্যাধুনিক সব রোবটও। এমনকি এসব মেশিনের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে সদ্য পড়ালেখা শেষ করে সমাজে প্রবেশ করা তরুণরাও। পৃথিবীতে চাকরি বা কাজের সংকট থাকলেও মঙ্গল, চন্দ্র বা অন্যান্য গ্রহে একদমই কোনো সংকট নেই। ভবিষ্যৎ পৃথিবীর আশাভরা এ চিত্রই দেখেছেন যুক্তরাষ্ট্রের জেফ বেজোস। জগৎখ্যাত ই-কমার্স সাইট আমাজনের প্রতিষ্ঠাতা ত...