Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
শেয়ার করুন:
সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম

ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবেন বলে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আশ্বস্ত করেছিলেন গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ প্রেক্ষাপটকে সামনে রেখে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়ে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিরও চেষ্টা করছিলেন জাহাঙ্গীর।

প্রাথমিকভাবে এ দুটি অভিযোগের সত্যতা পাওয়ায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

পুলিশ বলছে, জাহাঙ্গীরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আর কেউ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন

আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

১৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে মাঠে নামা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বললেন, ‘দুটি অভিযোগ পেয়েছি। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ। এবং দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এরকম দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে।’

‘একটা মেসেজে এরকম বলা হয়েছিল যে, ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এরকম একটা মেসেজ। এবং ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে- এরকম একটা মেসেজও পেয়েছি।’

ডিসেম্বরে মাঠে নামার বিষয়ে ‘ফ্যাসিস্টদের’ জাহাঙ্গীর আশ্বস্ত করেছিলেন বলে স্বীকার করলেও এর বেশি কিছু জানাতে অপারগ ডিআইজি, ‘মামলার এজাহারে যা আছে তার বেশি আমি বলতে পারব না। মামলাটি তদন্তাধীন।’

মামলার এজাহারে কী আছে জানতে চাইলে তিনি বললেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি।’

নিষিদ্ধ সংগঠনের কার সঙ্গে জাহাঙ্গীরের যোগাযোগ ছিল জানতে চাইলে তিনি বললেন, ‘তদন্তে বিষয়গুলো পরিস্কার হবে। এজাহারের বাইরে কোনো প্রশ্ন করলে আমার উত্তর দেওয়া সমীচীন হবে না।’

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আগামীর সময়কে বললেন, ‘জাহাঙ্গীরের সঙ্গে এ প্রক্রিয়ায় বাহিনীর আরও কারা ছিল, একই ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত কি না সেটা অবশ্যই তদন্ত করা হবে। মামলার তদন্ত হলেই জড়িতদের বিষয়ে জানা যাবে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলেও ডিআইজি জানালেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে গত ১০ নভেম্বর জাহাঙ্গীরের ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। কর্মস্থলে তাকে নজরদারিতে রাখা হয়। মোবাইল দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেন।

গতকাল শনিবার রাতে মামলা হওয়ার পর সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ অফিসার্স মেসে গিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। মামলাটির তদন্তভার পেয়েছে একই ইউনিট।

এসপি জাহাংগীরসরকারবিদ্রোহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য