Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৬
শেয়ার করুন:
জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ক্রেডিট কার্ডের মাধ্যমে জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ায় টানা ৩৬ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন এই তথ্য জানায়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম (রিপন) (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। তাদের জিজ্ঞাসাবাদ ও দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারি থেকে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক নওগাঁ শাখার বিনিয়োগ গ্রাহক শহিদুল ইসলাম ২০১৫ সালে ১ লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড নেন। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত তিনি এই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে অনুমোদিত সীমার অতিরিক্ত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে তিনি ও তার সহযোগীরা মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেন।

ঘটনার পর ব্যাংকটির নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ, নওগাঁ সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান এবং ডিবি ইনচার্জ মো. হাসিবুর রহমানের সমন্বয়ে একটি চৌকস দল গঠন করা হয়।

পরবর্তী সময়ে বগুড়া সদরের বিভিন্ন স্থানে একটানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করে জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে তারা বগুড়ায় জমি কিনেছেন এবং বাকি টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করে আসছেন।

এই জালিয়াতির সঙ্গে ব্যাংকের ভেতরের কেউ বা অন্য কোনো চক্র জড়িত আছে কি না, সে বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নওগাঁইসলামী ব্যাংকজালিয়াতিঅর্থ আত্মসাৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার