Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৯
শেয়ার করুন:
যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

সামিরা খান মাহি

বিশ্বমঞ্চে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এখন পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি। বর্তমানে বিশ্বমঞ্চের অন্যতম আকর্ষণীয় আসর ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

এদিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফ্যান ভোটিং শুরু হওয়ার পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সমর্থন পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ উদ্যোগ ও আহ্বান জানিয়েছেন মাহি।

ফেসবুকে দেওয়া সেই পোস্টে মাহি লিখেছেন, ‘একটি ভোট, একটি স্বপ্ন, বাংলাদেশের জন্য একসঙ্গে এগিয়ে চলা।’

আন্তর্জাতিক পেমেন্ট কার্ডের সমস্যার কারণে দেশের অনেক সমর্থক চাইলেও পেইড ভোট দিতে পারছেন না, এ বিষয়টি মাথায় রেখেই ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি।

পোস্টে মাহি উল্লেখ করেন, প্রথমে ‘MU FAN App’ থেকে সবাই যেন তাদের ফ্রি ভোটটি প্রদান করেন। এরপর বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেইড ভোটের প্রয়োজন।

আরও পড়ুন

জীবনেও চুল ছোট করব না, এ কথা কেন বললেন পরীমনি

১৩ নভেম্বর ২০২৬

তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিতে আপনাদের সামান্য সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামর্থ্য অনুযায়ী মাত্র ১০ টাকা থেকে শুরু করে যেকোনো পরিমাণ অর্থ আপনারা আমাদের নির্ধারিত বিকাশ নম্বরে ‘সেন্ড মানি’ করতে পারেন। পেইড ভোটের খরচ হিসেবে— ১ ভোটের জন্য ১০ টাকা এবং ১০ ভোটের জন্য ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আপনাদের পাঠানো এই সমস্ত অবদান একত্র করে বাংলাদেশের পক্ষে পেইড ভোট প্রদান করা হবে।’

দেশবাসীর প্রতি ভালোবাসা ও ঐক্যের আহ্বান জানিয়ে মাহি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ, এটি শুধু একজন প্রতিযোগীর বিজয়ের লড়াই নয়; এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরার স্বপ্ন। আমাদের সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই সবচেয়ে বড় শক্তি।’

সবার সহযোগিতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এ সুন্দরী।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন জয়ীর নাম ঘোষণা করা হবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের এ যাত্রায় এখন সবার নজর শুধু মাহির দিকেই।

সামিরা খান মাহিমিস ইউনিভার্সমিস ইউনিভার্স বাংলাদেশবিকাশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে