Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৬:১৬
শেয়ার করুন:
এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানিতে বড় পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যের বদলে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানি করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। আমেরিকা থেকে কিনতে হচ্ছে বেশি দামে, আবার দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশে আনতেও জাহাজ ভাড়া বেশি পড়ছে। আর এতেই দেশে এলপি গ্যাসের দাম বেড়েছে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এলপিজি দাম বাড়ার কারণ বিশ্লেষণ করে এক প্রেস বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছে। সেখান থেকেই এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে দাম বাড়ার নিজেদের বিশ্লেষণ তুলে ধরেছে।

লোয়াব জানায়, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে। হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বাতিল হয়ে গেছে অনেক পুরনো সরবরাহ চুক্তি। এই অবস্থায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। তাই যুদ্ধ শুরুর আগেই দূরদর্শী পদক্ষেপ নেয় সরকার। শুরু হয় আমেরিকা থেকে এলপিজি আমদানি। এর ফলেই বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে গ্যাস সরবরাহ এখনো স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ

০২ নভেম্বর ২০২৬

কিন্তু আমেরিকা থেকে গ্যাস আনার বড় নেতিবাচক দিক হলো খরচ। মধ্যপ্রাচ্যের তুলনায় আমেরিকা থেকে বাংলাদেশের সমুদ্রপথ অনেক দীর্ঘ। বিশ্ব জুড়ে গ্যাস বহনকারী বিশেষায়িত জাহাজেরও তীব্র সংকট চলছে। ফলে আন্তর্জাতিক জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারের চড়া দাম।

লোয়াব জানায়, এলপিজি দামের ৮০ শতাংশই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর। ভ্যাট-ট্যাক্স, পরিবহন ও মুনাফা মিলিয়ে দেশীয় খরচ মাত্র ২০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে গত এক বছরে গ্যাসের কাঁচামালের দাম ২১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালে সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ছিল গড়ে ৫৫২ ডলার। ২০২৬ সালের এই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ ডলারে। নভেম্বরে গ্যাসের গড় মূল্য দাঁড়িয়েছে ৭৫৯ ডলার। ফলে ফেব্রুয়ারিতে যেখানে প্রতি কেজি এলপিজি ১১৩ টাকা ছিল, নভেম্বরে তা ১৭১.৬৮ টাকায় ঠেকেছে। এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মান ৩ শতাংশ কমে যাওয়ায় আমদানি খরচ আরও বেড়েছে।

অনেকেই ভারতের এলপিজির দামের সঙ্গে বাংলাদেশের তুলনা করেন। লোয়াব এরও একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ভারতে এলপিজিতে সরকার বিশাল আর্থিক সহায়তা দেয়। ২০২৫-২৬ অর্থবছরে ভারত সরকার এলপিজিতে প্রায় ৩০ হাজার কোটি রুপি বা ৩.১ বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশে এমন কোনো ভর্তুকি নেই। ভর্তুকির পাশাপাশি অবকাঠামোগত পার্থক্যও বড় কারণ। ভারতের গভীর সমুদ্রবন্দর আছে। সেখানে বড় জাহাজ সরাসরি ভিড়তে পারে। গ্যাস খালাসে সময় লাগে মাত্র ৩-৪ দিন। অন্যদিকে বাংলাদেশে পর্যাপ্ত ড্রাফট না থাকায় গভীর সমুদ্রে ছোট জাহাজে লাইটারিং করতে হয়। এতে সময় লেগে যায় প্রায় ২৫ দিন। এই বাড়তি সময়ের কারণে একটি বড় জাহাজের পেছনে দৈনিক ২ লাখ ডলা হিসাবে ২০ দিনে প্রায় ৪০ লাখ ডলার বাড়তি খরচ হয়! এই বিশাল খরচ সরাসরি ভোক্তাদের ঘাড়েই চাপে। তা ছাড়া ভারতের মোট চাহিদার অর্ধেক গ্যাস তাদের নিজস্ব শোধনাগারেই তৈরি হয়।

এই সংকট থেকে মুক্তির উপায় কী? লোয়াব বলছে, মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল হলে এলপিজির দাম কিছুটা কমে আসবে। তবে সাধারণ মানুষের যেন হয়রানি না হয়, সেদিকে কঠোর নজর রয়েছে তাদের। সরকার নির্ধারিত দামেই এলপিজি বিক্রির নির্দেশ দিয়েছে লোয়াব। কোনো অসাধু চক্র বা খুচরা বিক্রেতা বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।


আরও পড়ুন

রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

০২ নভেম্বর ২০২৬

এদিকে গত ২ নভেম্বর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই হাজার ৬০ টাকা।

এর আগের মাসেও এলপিজির দাম উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে বিইআরসি দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।

এলপিজিআমেরিকালোয়াব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড