Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

  • আটজনের নামে খোলা হয় এসব অ্যাকাউন্ট
  • সবাই কুড়িগ্রাম সদর উপজেলার হতদরিদ্র
  • আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী
তামজিদ হাসান তুরাগ, কুড়িগ্রাম
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২৩:৪৪
শেয়ার করুন:
ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের পূবালী ব্যাংকের ঘোষপাড়া শাখায় ব্যাংক হিসাব জালিয়াতি এখন নতুন কোনো বিষয় নয়। দৈনিক আগামীর সময়ে গত ২৮ সেপ্টেম্বর ‘গরিবের নামে কোটি টাকা লেনদেন’ শিরোনামে খবর প্রকাশের পর বেরিয়ে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য।

হতদরিদ্র-ছিন্নমূল মানুষের নামে এসব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে আরও ৩ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ব্যাংক হিসাব জালিয়াতির মাধ্যমে বছর দেড়েক আগে আটজনের নামে খোলা হয় এসব অ্যাকাউন্ট। অথচ তারা কেউ কোনোদিন যাননি ব্যাংকটির শাখায়, দেননি কোনো সই-স্বাক্ষর। সবাই কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আবাসনের বাসিন্দা।

ভুক্তভোগীদের দাবি, কয়েক যুবক বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ঘরবাড়ি দান করার কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও ছবি চেয়ে নিয়েছিল। পরে তারা কোনো ভাতা বা ঘরবাড়ি পাননি। এমন কী দেখা মেলেনি ওই যুবকদের। পরে একজনের নামে জালিয়াতির মামলার কথা শুনে টনক নড়ে সবার। এরপর ব্যাংক অ্যাকাউন্টের এস্টেটমেন্ট তুলে তারা দেখতে পান, তাদের নামে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য।

ভুক্তভোগীদের ব্যাংক এস্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে, অন্যের বাসাবাড়িতে কাজ করে খাওয়া শিল্পী খাতুনের ব্যাংক হিসাবে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। যার বেশিরভাগ অনলাইন লেনদেন। যা হয়েছে কখনো পূবালী থেকে পূবালী ব্যাংকের অন্য হিসাবে; কখনো হয়েছে নগদ, বিকাশ, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের একাধিক হিসাব নম্বরে।

আরও পড়ুন

বাবার অসুস্থতার খবরের পর ছেলের মৃত্যু, কয়েক ঘণ্টা পর চলে গেলেন বাবাও

১১ নভেম্বর ২০২৬

সরেজমিনে দেখা গেছে, শিল্পী খাতুন আর তার স্বামীর বসবাস ধরলা আবাসন প্রকল্পের দুকক্ষের বাড়িতে। প্যারালাইস হয়ে বিছানায় তার স্বামী ডলার। তিনি জানালেন, ‘একদল ছেলে এসে আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে গেছিল। পরে আমরা ব্যাংক থেকে লেনদেনের তথ্য নিয়ে জানতে পারি, আমার স্ত্রীর নামে ১ কোটি ৩ লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আমার নামেও খোলা হয়েছে ব্যাংক হিসাব। তবে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে হিসাবের তথ্য দেয় নাই। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।’

মেহের আলী নামের একজনের ব্যাংক হিসাব থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৯০ লাখ ৫৬৯ টাকা। অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে এসব লেনদেন। মেহের আলী বললেন ‘বাবা, আমি অসুস্থ মানুষ; কাজ করতে পারি না। কীভাবে কী হইল আমি কিছুই জানি না।’

এই আবাসনের বাসিন্দা মকবুল হোসেনের ব্যাংক হিসাব থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত লেনদেন হয়েছে ৮৪ লাখ ৪৩ হাজার ৬৬৮ টাকা। তার বক্তব্যও একই রকম। এই ব্যাংক হিসাবের বিষয়ে তিনি কিছুই জানেন না।

আরও পড়ুন

রামেক হাসপাতালের গ্রিলহীন বারান্দা কেড়ে নিল ২ বছরের হুরাইরাহকে

১১ নভেম্বর ২০২৬

সহিদা বেগমের অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৪০ লাখ ৩৯ হাজার ৪৭০ টাকা। তিনি এই আবাসনে কাজ করেন অন্য মানুষের বাসায়। ব্যাংকটি কোথায় তা তিনি চেনেনই না। আর বাচ্চু মিয়ার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১ লাখ ১ হাজার টাকা। তার বক্তব্য, তিনিও জানেন না, তার অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে কীভাবে।

সার্বিক বিষয়ে কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।’ ভুক্তভোগীদের উপস্থিতি ছাড়া কীভাবে তাদের নামে ব্যাংক হিসাব খোলা হলো এবং এসব হিসাবে কে, কীভাবে বিপুল অর্থ লেনদেন করেছেন, সে বিষয়ে ব্যবস্থাপকের কাছ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

আদালতে মামলা দায়ের

দরিদ্র মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা এবং সেসব হিসাবের মাধ্যমে কোটি টাকা লেনদেনের ঘটনায় ভুক্তভোগী আহিনা বাদী হয়ে মামলা করেছেন। গত ২ নভেম্বর কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন শামীম বাবু শান্ত, আবুল হোসেন, সোহানুর রহমান সৈকত, নুর জামাল, আনিছুর রহমান আপেল ও রুহুল আমিন। মামলার তথ্যানুযায়ী, কুড়িগ্রাম পূবালী ব্যাংকে আট দরিদ্র মানুষের নামে জালিয়াতির মাধ্যমে আটটি ব্যাংক হিসাব খোলা হয়। এসব হিসাবের মাধ্যমে ৪ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৪৫৬ টাকা উত্তোলন করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক হোসেন সেতু বলেছেন, ‘দরিদ্র মানুষের এনআইডি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, প্রকৃত অপরাধীরা ধরা পড়বেন এবং ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পাবে।’

 

কুড়িগ্রামজালিয়াতিপূবালী ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা