দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সবচেয়ে বেশি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে পূবালী ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি ১০ টাকা ১৫ পয়সা মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৭৪ শতাংশ।
এ বিষয়ে পূবালী ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া আগামীর সময়কে বললেন, ‘পূবালী ব্যাংকের প্রতি আস্থার কারণে মানুষের ডিপোজিট বৃদ্ধির হার অ...