Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

জামাল মো. আবু নাছের, মাধবপুর (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২
শেয়ার করুন:
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

সুপেয় পানির জন্য অন্যের বাড়িতে ছুটতে হতো হবিগঞ্জের মাধবপুরের সোয়াবই গ্রামের দরিদ্র সালেহা আক্তারকে। ২০১৫ সালে কুয়েতপ্রবাসী কামরুল হাসানের উদ্যোগে তার বাড়িতে নলকূপ স্থাপনের পর দূর হয় সেই কষ্ট। সালেহার মতো বহু মানুষের পানির তৃষ্ণা মেটাতে এ পর্যন্ত ৩০০টিরও বেশি নলকূপ স্থাপন করেছেন কামরুল। পাশাপাশি ৩০টি মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহায়তা, দরিদ্র মানুষের ঘর নির্মাণ, চিকিৎসা ও বিয়েশাদিসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে করেছেন সহযোগিতা। সব মিলিয়ে ১১ বছরে প্রায় ৫ কোটি টাকার সহায়তা দেওয়ার দাবি করেছেন এ প্রবাসী।

কামরুল উপজেলার ধর্মঘর ইউনিয়নের চকরাজেন্দ্রপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। জীবিকার প্রয়োজনে কুয়েতে থাকলেও তাকে ভাবায় নিজ এলাকার অসহায় মানুষের কষ্ট। নিজের সামর্থ্য অনুযায়ী ছোটখাটো সমস্যায় সহায়তা করেন। বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলে কুয়েতের নাগরিক-ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পাশে দাঁড়ান এলাকার মানুষের।

কামরুল জানালেন, ২০১৫ সাল থেকে মাধবপুরের বিভিন্ন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কুয়েতের ব্যবসায়ী আল সানাতের কাছ থেকে সংগ্রহ করেন অর্থ। এ ছাড়া বিভিন্ন এলাকার মসজিদ নির্মাণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অর্থ সহায়তার ব্যবস্থা করেছেন তিনি। সোয়াবই গ্রামের বড় মসজিদ, নতুন মসজিদ, পশ্চিমপাড়া মসজিদ, দুর্গাপুর, রসুলপুর, সুলতানপুর ও দেবপুরের মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আহম্মদপুরের দুটি মসজিদে যথাক্রমে ১৫ লাখ ও ১২ লাখ টাকা, কালিবাজার জামে মসজিদে ১৫ লাখ, সস্তামুড়া মসজিদে ৮ লাখ এবং সুলতানপুর পূর্ব জামে মসজিদে ৯ লাখ টাকা দিয়েছেন তিনি।

তার তথ্য অনুযায়ী, হরষপুর দারুল উলুম মাদ্রাসায় ১৭ লাখ, সোয়াবই মাদ্রাসায় ৪ লাখ, মেহেরগাঁও মাদ্রাসায় ১৯ লাখ, মনতলা পানিহাতা গ্রামের মাদ্রাসায় ৮ লাখ, গোবিন্দপুর ও বিজয়নগরের পাহাড়পুর মাদ্রাসায় ৪ লাখ করে, দারিয়াপুর মাদ্রাসায় ২০ লাখ এবং তুলসীপুর মাদ্রাসায় ৪ লাখ টাকা দেওয়া হয়েছে।

কামরুলের ভাষ্য, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এর বড় অংশের অর্থ এসেছে কুয়েতের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে। লন্ডনভিত্তিক একটি সংস্থা থেকেও প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করে মসজিদ-মাদ্রাসায় সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘রেমিট্যান্স যোদ্ধা ধর্মঘর পশ্চিম অঞ্চল’ নামে সংগঠনের মাধ্যমে প্রবাসীদের উদ্বুদ্ধ করে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করে মানবিক কাজে ব্যয় করা হয়েছে। তবে এসব কাজ প্রচারের জন্য নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।

কালিকাপুর দরিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মহিউদ্দিন আহমেদ বললেন, কামরুলের মানবিক উদ্যোগে এলাকার অবহেলিত মানুষ উপকৃত হচ্ছেন। তার সহযোগিতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নও হচ্ছে।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল আগামীর সময়কে বললেন, কামরুল এখন এলাকায় সুপরিচিত ব্যক্তি। তার সহযোগিতায় অসংখ্য দরিদ্র পরিবারের নলকূপের ব্যবস্থা হয়েছে। দরিদ্র মানুষের চিকিৎসা, বিয়েশাদি এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় তিনি ব্যাপক আর্থিক সহযোগিতা করেছেন।

সুপেয় পানিতৃষ্ণাকামরুলদাবিঅসহায়ধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর