রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর শ্যামলীতে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কিনা, তা জানা যাবে।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেছেন, ‘বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




