আচারের বয়াম খুলতেই বের হলো প্রায় ২ কোটি ৭০ লাখ টাকার হীরা, প্লাটিনাম, স্বর্ণ ও রুবিসহ বিভিন্ন মূল্যবান পাথর ও স্বর্ণালঙ্কার। পাওয়া গেল কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগে। স্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ বলছে, ঘোষণা না দিয়েই আনা হচ্ছিল এসব মূল্যবান পণ্য। মো. জনি রহমান নামে ওই যাত্রীর বিরুদ্ধে ইতোমধ্যে হয়েছে ফৌজদারি মামলা।গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পাওয়া যায়। ঢাকা কাস...