ঢামেকে কারাবন্দির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া (৫৩) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মন্টু মিয়া ঢাকার বংশালের নয়াবাজার বাদশা লেনের মৃত সালাউদ্দিনের ছেলে।
কারা সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার একটি মামলায় তিনি বন্দি ছিলেন।
অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে রবিবার ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



