Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

তৈরি পোশাকখাত

১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

  • উৎপাদন ক্ষতি ৫৩৩৮ কোটি
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫৬
শেয়ার করুন:
১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

নভেম্বরের প্রথম সপ্তাহে বিক্ষোভ করছিলেন পোশাকশ্রমিকরা

চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতার কারণে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে উৎপাদন ব্যাহত হয়েছে ৩১৭টি পোশাক কারখানায়। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বাংলাদেশের কারখানাগুলোর জন্য নিশ্চিত করা ২৫৪ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য কারখানাগুলোর ওপর পরিচালিত জরুরি জরিপে উঠে এসেছে এ তথ্য। অস্থিতিশীল পরিস্থিতিতে পোশাক কারখানাগুলোর ক্ষয়ক্ষতির চিত্র জানতে গত চার দিন ধরে জরিপ চালায় সংগঠনটি।

বিজিএমইএর জরিপ অনুযায়ী, এখন পর্যন্ত ৩১৭টি কারখানা জানিয়েছে তাদের উৎপাদন কার্যক্রম একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার, যা হিসাব করা হয়েছে রপ্তানি পণ্যের এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গড় বিনিময় হার (১২৪ টাকা ৭৩ পয়সা) অনুযায়ী যা প্রায় ৫ হাজার ৩৩৮ কোটি ৪৪ লাখ টাকা।

অন্যদিকে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ঝুঁকির মুখে পড়েছে রপ্তানি আদেশও। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বাড়তি খরচে বিমানে পণ্য পাঠাতে হচ্ছে কারখানাগুলোকে। ক্রেতাদের দিতে হচ্ছে মূল্যছাড়। কিছুক্ষেত্রে রপ্তানি আদেশ বাতিলের পরিস্থিতিও তৈরি হয়েছে।

আরও পড়ুন

১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

১৪ নভেম্বর ২০২৬

জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, বাংলাদেশের পোশাকখাতের প্রতি ক্রেতাদের আস্থা কমছে। পড়ছে নেতিবাচক প্রভাব। ক্রেতারা এরই মধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব আদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি ১৪ লাখ টাকা।

বিজিএমইএর ভাষ্য, জরিপে উঠে আসা ক্ষতির পরিসংখ্যান প্রকৃত পরিস্থিতির খণ্ডচিত্র মাত্র। তাদের হিসাবে ক্ষতিগ্রস্ত কারখানা সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের জরিপে তথ্য দিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটের ক্ষতি তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববাজারে দেশের পোশাকশিল্পের ওপর দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা, ভাবমূর্তি ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরের বড় ইঙ্গিত।

দেশের অর্থনীতি এবং লাখো শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণ জরুরি বলে মনে করে বিজিএমইএ। শিল্পের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে কিছুদিন ধরেই বিভিন্ন শিল্পাঞ্চলগুলোয় শ্রমিক আন্দোলন চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দেয়।

আরও পড়ুন

পোশাক কারখানা বন্ধে হেতু কী

২২ নভেম্বর ২০২৬

১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভায় মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়। আগামীকাল সোমবার পরবর্তী সভা হওয়ার কথা রয়েছে। এতে মালিকপক্ষ প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

অবশ্য তৃতীয় সভা স্থগিত হওয়ার পর দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছিল তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটি বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন কারখানা মালিকরা।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।


তৈরি পোশাকশিল্পউৎপাদন ক্ষতিআমদানি-রপ্তানিবিজিএমইএজরিপনিম্নতম মজুরি বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র