Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

পাঠকের লেখা

পোশাক কারখানা বন্ধে হেতু কী

  • বিষয়: পোশাকশিল্পে অস্থিরতা
মুহিবুল হাসান রাফি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩
শেয়ার করুন:
পোশাক কারখানা বন্ধে হেতু কী

গ্রাফিকস: আগামীর সময়

এক সকালে কারখানার গেটে নোটিস— কারখানা বন্ধ। শ্রমিকের হাতে কাজ নেই, মালিকের সামনে উৎপাদন নেই আর অর্থনীতির সামনে তৈরি হয় আরও বড় প্রশ্ন: এত বড় একটি শিল্প হঠাৎ করে বন্ধ হয়ে যায় কীভাবে? বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রে কারখানা একদিনে বন্ধ হয় না; বহু দিনের লোকসান, কমে যাওয়া ক্রয়াদেশ, বাড়তে থাকা উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, ব্যাংকঋণের চাপ ও শ্রম-অস্থিরতার পর শেষ দরজাটিই একদিন বন্ধ হয়।

বাংলাদেশের পোশাক

কারখানাপোশাকবন্ধশ্রমিকলোকসানক্রয়াদেশব্যাংকঋণশ্রম-অস্থিরতাকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    খাত
    দেশের
    রপ্তানির
    প্রায়
    ৮০
    শতাংশের
    বেশি
    জোগান
    দেয়
    এবং
    এতে
    প্রায়
    ৪০
    লাখ
    মানুষ
    কাজ
    করেন।
    ফলে
    একটি
    কারখানা
    বন্ধ
    হওয়া
    শুধু
    একজন
    উদ্যোক্তার
    ব্যবসায়িক
    সিদ্ধান্ত
    নয়
    ;
    এর
    অভিঘাত
    শ্রমিকের
    পরিবার
    ,
    স্থানীয়
    অর্থনীতি
    ,
    ব্যাংক
    ,
    সরবরাহকারী
    এবং
    জাতীয়
    রপ্তানিতে
    গিয়ে
    পড়ে।
    প্রথম
    কারণ
    ক্রয়াদেশের
    চাপ।
    বিজিএমইএর
    তথ্য
    অনুযায়ী
    ,
    ২০২৫
    -
    ২৬
    অর্থবছরে
    পোশাক
    রপ্তানি
    কমে
    ৩৮
    .
    ৭০
    বিলিয়ন
    ডলারে
    দাঁড়িয়েছে
    ,
    যা
    আগের
    অর্থবছরের
    তুলনায়
    ১
    .
    ৬৪
    শতাংশ
    কম।

    দ্বিতীয় চাপ উৎপাদন ব্যয়। বিজিএমইএ বলেছে, বাড়তি উৎপাদন ব্যয়, পণ্যের মূল্য কমে যাওয়া এবং কাজের অর্ডার কমে যাওয়ার কারণে গত এক বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে। একই সময়ে বিজিএমইএর আলোচনায় ব্যাংকিং জটিলতা ও এলসি-সংকটকে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানার বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তৃতীয় এবং ক্রমে ভয়াবহ কারণ গ্যাস-বিদ্যুৎ সংকট। সেপ্টেম্বরের এক জরিপে বিকেএমইএ জানায়, জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল; ৮৭ শতাংশ কারখানায় চালান বিলম্বিত হয়েছে এবং ৫৫ শতাংশ কারখানা ক্রয়াদেশ

     বাতিল বা কমে যাওয়ার কথা জানিয়েছে। বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান। শিল্প পুলিশের মূল্যায়নেও চার শতাধিক কারখানা জ্বালানি সংকটে বিপাকে এবং ২০২টি কারখানা সম্পূর্ণ বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকার কথা উঠে এসেছে। চতুর্থ সমস্যা ব্যাংকিং খাতের সংকোচন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বড় শিল্প খাতে ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হলেও শ্রেণীকৃত ঋণের হারও উদ্বেগজনক; একই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য জমলেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল হয়েছে। ফলে প্রশ্ন হলো— কারখানা যখন সাময়িক সংকটে পড়ে, তখন তাকে পুনরুদ্ধারের অর্থায়ন দেওয়া হচ্ছে, নাকি ঋণের বোঝা সামলাতে না পেরে বন্ধ হওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে?

    কারখানা বন্ধ হওয়ার পর তৎপরতা নয় বন্ধ হওয়ার আগেই সতর্কতা দরকার

    পঞ্চম কারণ শ্রমিকের জীবনযাত্রার বাস্তবতা। ২০২৩ সালে পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়েছিল। কিন্তু মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রেক্ষাপটে শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছেন। নভেম্বরের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার প্রস্তাবও দিয়েছে। এখানেই সংকটটি বিস্ফোরক হয়েছে। নভেম্বরের শুরুতে মজুরি আন্দোলনের কারণে ৫২৯টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কর্মস্থলে যেতে পারেননি। ২ নভেম্বর পর্যন্ত অন্য হিসাবে ৬৯০টি কারখানায় উৎপাদন স্থগিতের কথাও এসেছে। ১৩ নভেম্বর ৯টি কারখানা শ্রম-অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধের খবর প্রকাশিত হয়। ১৪ নভেম্বর পরিস্থিতি আরও কঠিন।

    বিজিএমইএ জানিয়েছে, ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল এবং ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে সরকারের দায় আরও বড়।

    কারখানা বন্ধ হওয়ার পর তৎপরতা নয়, বন্ধ হওয়ার আগেই সতর্কতা দরকার। কোন কারখানা অর্ডার সংকটে, কোনটি ঋণ সংকটে, কোনটি জ্বালানি সংকটে এবং কোনটি শ্রম-সম্পর্কের কারণে ঝুঁকিতে— এমন একটি জাতীয় ঝুঁকি-মানচিত্র তৈরি করা জরুরি। টিকে থাকার সক্ষমতা থাকা কারখানাকে পুনঃঅর্থায়ন, ব্যাংকঋণ পুনর্গঠন, নিরবচ্ছিন্ন জ্বালানি এবং বাজার বহুমুখীকরণের সহায়তা দিতে হবে। একই সঙ্গে অদক্ষ, অনিয়মকারী বা দীর্ঘদিন শ্রমিক অধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের দায়ও আড়াল করা যাবে না। কারণ, পোশাক কারখানা বন্ধের নোটিশটি আসলে শেষ অধ্যায়।

     

    লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ