নবম পে স্কেল ১৪ লাখ সরকারি কর্মচারীর জীবনে স্বস্তি
আনতে পারে। মূল্যস্ফীতির চাপে প্রকৃত আয় কমে গেলে বেতন পুনর্নির্ধারণ প্রয়োজন— এ
কথা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু রাষ্ট্রের আয়নায় তাকালে আরেকটি ছবি ভেসে ওঠে।
একই বাজারে দাঁড়িয়ে থাকা একজন সরকারি কর্মচারী ও একজন বেসরকারি চাকরিজীবীর আয়-নিরাপত্তা
কি সত্যিই সমান? উত্তরটি না। এখানেই নবম পে স্কেলের সবচেয়ে বড় অর্থনৈতিক ও নৈতিক
প্রশ্ন।
সরকারি চাকরির বেতন একটি নির্ধারিত কাঠামোর মধ্যে চলে।
গ্রেড আছে, নিয়মিত বেতন আছে, ইনক্রিমেন্টের ব্যবস্থা আছে,...