শুরুটা হয়েছিল ৪০ বছর আগে, ১৯৮৬ সালে। আমার নতুন অফিস ২০ নম্বর শেখ সাহেব
বাজার। আমীরুলের বাসা আমলি গোলা, সকালে নাস্তা সেরে চলে আসতেন। আড্ডা চলত বিরামহীন।
আমীরুলের আড্ডা মানেই এক নতুন মাত্রা যোগ হওয়া। সকালে একটু বেলা করে ঘুম থেকে উঠে নাস্তা
শেষে ১১/১২টার দিকে এসে বসতেন অধুনা অফিসে। ততক্ষণে সাজ্জাদও এসে যেতেন। সিগারেটের
পিপাসা কণ্ঠে নিয়েই আমীরুল আসতেন। এই পথটুকু হেঁটে আসার সময় সঙ্গে জুটে যেতেন আরও দুয়েকজন
অপেক্ষাকৃত তরুণ-কিশোর। অফিসে বসেই পাশের দোকান থেকে এক শলা সিগারেট আনাতেন। ওকে একসঙ্গে
কখন...