Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্মরণ

বাবাই আমার অনুপ্রেরণা ও শিক্ষক

সাবরিনা সিনহা
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:৫১
বাবাই আমার অনুপ্রেরণা ও শিক্ষক

সাবরিনা সিনহা

‘যেটাই হোক না কেন, কোনো ভুল বা সিদ্ধান্তহীনতায় ভুগলে ভয় না পেয়ে সোজা আমার কাছে চলে আসবে’— ছোটবেলা থেকেই বাবা এ কথা বলতেন আমাদের। পরিবারে বাবার সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেছে বাবা আমাদের মাঝে নেই।

বাবাকে আমি শুধু একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখিনি, দেখেছি একজন মমতাময়ী বাবা ও জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। ব্যস্ততম কাজের মধ্যেও বাবা পরিবারের জন্য প্রতিদিন সময় রাখতেন। রাত ১১টা বাজলেও অপেক্ষায় থাকতাম। বাবা ফিরলে সবাই মিলে একসঙ্গে রাতের গল্প-স্বল্প সেরে ঘুমাতে যেতাম।

২০০২ সালে বাবা আমাকে ব্যবসার কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন। ধানমন্ডি আবাহনী মাঠের বিপরীতে আমাদের পুরনো অফিসে বাবার ডেস্কের পাশে আমার জন্য একটি ছোট টেবিল বসিয়ে দেন। প্রথমে মনে হয়েছিল, বাবার পাশে বসে কাজ করাটা কেমন যেন! কিন্তু আজ বুঝতে পারি, ওই দিনগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। স্বচক্ষে দেখেছি কীভাবে মানুষের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করা এবং জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। কাজের প্রতি তার এই হাতে-কলমে শিক্ষাই আমার ক্যারিয়ারের ভিত্তি।

২০১৭ সালের জানুয়ারি মাসের একটি স্মৃতি আজও খুব মনে পড়ে। হঠাৎ করেই বাবা বললেন, চলো, আমরা বড় সফরে যাব। আমাদের বাচ্চারা বড় হচ্ছিল, সবার পড়াশোনা ও ব্যস্ততার মধ্যে একসঙ্গে সময় কাটানো কঠিন হয়ে পড়েছিল; কিন্তু বাবা সবাইকে এক সুতোয় বাঁধলেন। পুরো পরিবার— ভাই, ভাবী, নাতি-নাতনিদের নিয়ে ইউরোপ সফরটা ছিল জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় সময়। তিনি হয়তো অনুধাবন করেছিলেন, সেটিই হবে আমাদের সঙ্গে শেষ দূরযাত্রার স্মৃতি।

বাবা খুব বেশি কথা বলতেন না, নিজেকে জাহিরও করতেন না; কিন্তু যে কাজটিই করতেন, তাতে নিজের ১০০ ভাগ উজাড় করে দিতেন। তার কাছ থেকে শেখা এ নীতি আমি আজও মেনে চলি— যে কাজে শতভাগ আত্মনিয়োগ করা সম্ভব নয়, সে কাজে হাত না দেওয়াই শ্রেয়।

ব্যবসায়িক দূরদর্শিতার পাশাপাশি ক্রীড়াঙ্গন ও সামাজিক উন্নয়নকাজে বাবার অবদান ছিল অপরিসীম। বিশেষ করে, বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি ও ঘরোয়া ক্রীড়াকাঠামো জোরদারে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বিশ্বাস করতেন— একটি সুস্থ, নিয়মানুগ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা এবং গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত জরুরি। তাই হাজারো ব্যস্ততার মধ্যেও ক্রীড়া সংগঠক হিসেবে নিজের অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতেন।

ব্যক্তিগত ও কর্মজীবনে বাবা ছিলেন সময়সচেতন এবং নীতিপরায়ণ একজন মানুষ। পারিবারিক কিংবা ব্যবসায়িক যেকোনো জটিল সংকটে তিনি কখনো খেই হারিয়ে ফেলতেন না; বরং ধীরস্থির ও শান্ত মাথায় বিচক্ষণতার সঙ্গে সঠিক সমাধানের পথ খুঁজে বের করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজের নীতি ও আদর্শ থেকে একচুলও সরে আসেননি। তার আপসহীন সততা, মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং কাজের প্রতি অবিচল নিষ্ঠাই আজ একমি পরিবারকে এক অনন্য ও মর্যাদাপূর্ণ উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।

আমার দাদা ছিলেন এই প্রতিষ্ঠানের পথিকৃৎ, বাবা ও চাচারা একে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাদের রেখে যাওয়া এই বিশাল নাম ও সুনামের ধারাবাহিকতা বজায় রাখা আমাদের তৃতীয় প্রজন্মের জন্য দায়িত্ব ও চ্যালেঞ্জ। আমরা আজও তাদের আদর্শ, কর্মপদ্ধতি ও মূল্যবোধ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

সাবরিনা সিনহাআফজালুর রহমান সিনহাএকমি ল্যাবরেটরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা