Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিল জেলেরা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬
তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিল জেলেরা

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি হাতির শাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন স্থানীয় জেলেরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গজলডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গজলডোবার কাছে তিস্তা নদী পার হওয়ার সময় একটি হাতির পাল থেকে শাবকটি স্রোতে ভেসে যায়। পরে কয়েক কিলোমিটার ভেসে তিস্তার ১২ নম্বর স্পারের কাছে পৌঁছায় সেটি।

আরও পড়ুন

নতুন চাকরিতে যোগ দিলেন হাসান মাসুদ

২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় জেলেরা নদীর প্রবল স্রোতে কিছু একটা ভেসে যেতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেটি একটি ছোট হাতির শাবক। তখন শাবকটি শ্বাস নেওয়ার জন্য শুধু শুঁড়টি পানির ওপরে তুলে রাখার চেষ্টা করছিল।

পরিস্থিতি বুঝতে পেরে পাঁচ জেলে ছোট নৌকা নিয়ে শাবকটির কাছে এগিয়ে যান। প্রবল স্রোতের মধ্যেই তারা শাবকটিকে নৌকায় তুলে নেন এবং পরে নিরাপদে তীরে নিয়ে আসেন। উদ্ধার অভিযানে জেলেদের পাশাপাশি বন বিভাগের কর্মীরাও সহযোগিতা করেন।

তীরে নেওয়ার পর শাবকটিকে বন বিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে কাঠামবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর বনকর্মীরা শাবকটির মাকে খুঁজে বের করার উদ্যোগ নেন। জানা যায়, মা হাতিটি গজলডোবা এলাকার কাছেই ছিল। পরে শাবকটিকে তিস্তা ব্যারাজ পার করে একটি নিরাপদ ও শুকনো এলাকায় নেওয়া হয়, যেখানে মা হাতিটির অবস্থান ছিল বলে বন বিভাগের কর্মকর্তারা জানান।
আরও পড়ুন

দর্শকরা ‘মির্জাপুরে’ মুমতাজকে গ্রহণ করেছে, আপ্লুত সোনাল চৌহান

২২ সেপ্টেম্বর ২০২৬

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর শাবকটির সঙ্গে তার মায়ের পুনর্মিলন ঘটানো সম্ভব হয়। মা হাতিটি শাবকের কাছে এসে তাকে গ্রহণ করে। পরে মা ও শাবককে একসঙ্গে জঙ্গলের দিকে ফিরে যেতে দেখা যায়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, শাবকটি দীর্ঘ সময় মানুষের সংস্পর্শে থাকলে মা বা হাতির পাল তাকে গ্রহণ নাও করতে পারে। তাই দ্রুত উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

জেলেদের সাহসিকতা এবং বন বিভাগের তৎপরতায় শেষ পর্যন্ত তিস্তার প্রবল স্রোত থেকে প্রাণে বেঁচে যায় ছোট্ট হাতিটি। উদ্ধার ও পুনর্মিলনের এই ঘটনা স্থানীয়দের মধ্যেও স্বস্তি তৈরি করেছে।

তিস্তা নদীমানবিক ঘটনাহাতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন