Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

দর্শকরা ‘মির্জাপুরে’ মুমতাজকে গ্রহণ করেছে, আপ্লুত সোনাল চৌহান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১
দর্শকরা ‘মির্জাপুরে’ মুমতাজকে গ্রহণ করেছে, আপ্লুত সোনাল চৌহান

সোনাল চৌহান মুমতাজরূপে

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর নতুন চরিত্র মুমতাজ বিবিকে দর্শকের ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী। চরিত্রটি দর্শক কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে শুরুতে বেশ নার্ভাস ছিলেন তিনি। তবে সিরিজটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘মুমতাজ বিবিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। সত্যি বলতে, আমি খুব নার্ভাস ছিলাম। কারণ জানতাম না, আপনারা মুমতাজ হিসেবে আমাকে কীভাবে গ্রহণ করবেন। কিন্তু আজ শুধু এটুকুই বলতে পারি, মুমতাজকে ‘মির্জাপুর’-এর জগতে গ্রহণ করে নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ।’
মির্জাপুরের একটি দৃশ্যে
দর্শকের ভালোবাসা তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি বলেও জানান অভিনেত্রী। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মুমতাজ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পেছনে যারা ভূমিকা রেখেছেন, পোস্টে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। নির্মাতা গুরমিত সিংকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অন্যরা যখন তার ওপর বিশ্বাস রাখেনি, তখন গুরমিত সিং তাকে সুযোগ দিয়েছিলেন। প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মুমতাজ চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য পুনীতকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, চরিত্রটির কোমল দিকটি ফুটিয়ে তুলতে শুরু থেকেই পুনীত বিশ্বাস রেখেছিলেন। পরে চরিত্রটির দিকে ফিরে তাকালে তার মনে হয়েছে, মুমতাজ আর অন্যভাবে হতে পারত না।

গানের দৃশ্যে সোনাল চৌহান

নিজেকে মুমতাজ চরিত্রে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনে সহযোগিতার জন্য ‘বাবা’কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি কাস্টিংয়ের ক্ষেত্রে তাকে প্রচলিত ধারার বাইরে মুমতাজ চরিত্রে নেওয়ার জন্য আনমোল আহুজা ও কাস্টিং বে-কে ধন্যবাদ জানান।

অভিনেতা ও কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলীকেও আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এমন কিছু করার সাহস ও আত্মবিশ্বাস দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

এ ছাড়া ‘মির্জাপুর’-এর সঙ্গে যুক্ত রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার, বিশাল রামচন্দানি ও এক্সেল এন্টারটেইনমেন্টের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাদের বিশ্বাস ও আস্থার কারণে ‘মির্জাপুর’-এর অংশ হতে পেরেছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।

সোনাল চৌহান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ