Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৯
শেয়ার করুন:
তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

গিয়াস উদ্দিন তাহেরী

হবিগঞ্জের মাধবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলনে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিরোধ দেখা দিয়েছে। স্থানীয় বিএনপির একাংশের আপত্তি এবং প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগের মধ্যে শেষ পর্যন্ত তাহেরীকে ছাড়াই মাহফিল আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, তার পক্ষ থেকে ১৪৪ ধারা জারি বা কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

আজ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার কাশিমনগর বাজারে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি এম শাহীন আলম রিপন।

বিক্ষোভে রিপন অভিযোগ করেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে ভোট চোর আখ্যা দিয়ে কটূক্তি করেছেন। একই সঙ্গে বিএনপিকেও ভোট চোর বলে গালাগাল করেছেন। তার দাবি, ধর্মীয় মাহফিলকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন তাহেরী।

রিপন আরও বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করে তাহেরী মাত্র ২ হাজার ৯০০ ভোট পেয়েছিলেন। অন্যদিকে মাধবপুর-চুনারুঘাট আসনে সৈয়দ মো. ফয়সলের বিপক্ষে নির্বাচন করে ৮৪ হাজার ভোট পেয়েছেন। এসব ভোট আওয়ামী লীগের সমর্থকদের বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, তারা মাহফিল আয়োজনের বিরোধী নন, তবে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করছেন। তিনি মাহফিলে এলে আন্দোলন করা হবে।

রিপনের ভাষ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মহাসম্মেলনের আয়োজক কমিটির নেতা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমকে ডেকে তাহেরীকে ছাড়া মাহফিল আয়োজন করা সম্ভব কি না, তা জানতে চান। অন্যথায় ১৪৪ ধারা জারি করা হতে পারে বলেও জানানো হয়। পরে আয়োজকেরা তাহেরীকে ছাড়াই মাহফিল আয়োজনের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন তিনি।


আরও পড়ুন

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

১৫ নভেম্বর ২০২৬



এদিকে তাহেরীর ঘনিষ্ঠজন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মোজাম্মেল হক মাসুমী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, প্রশাসনের কাজ কোনো বক্তাকে নিষিদ্ধ করা নয়। কোনো রাজনৈতিক দলের ফরমায়েশে মাহফিলে বক্তার অংশগ্রহণ বন্ধ করা গণতান্ত্রিক আচরণ হতে পারে না। মাহফিলের অনুমতির কথা বলে ভয় দেখিয়ে তাহেরীর আসাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এলাকার মানুষের ধর্মীয় চেতনা নিয়ে এ ধরনের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ বন্ধ করা প্রয়োজন।

অন্যদিকে, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এর আগে বলেন, সৎকাজে বাধা আসবেই। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হয়ে আল্লাহ ও তাঁর রাসুলের বয়ান করব, ইনশাআল্লাহ।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান আগামীর সময়কে বলেন, তাহেরীর মাহফিলে ১৪৪ ধারা বা কোনো নিষেধাজ্ঞা আমার পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আয়োজক ও স্থানীয় প্রতিবাদকারীরা বিষয়টি নিয়ে বসেছিলেন।

খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সার্বিক তত্ত্বাবধানে মহাসম্মেলনের প্রস্তুতি চলছিল। বক্তার অংশগ্রহণ নিয়ে বিরোধের কারণে শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাহফিল আয়োজনের আশ্বাসের বিষয়টি সামনে এসেছে।

গিয়াস উদ্দিন তাহেরীমাধবপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য