Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

পলাশের গাছ ৬৪ জেলায়

আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৪
শেয়ার করুন:
পলাশের গাছ ৬৪ জেলায়

নাটোর সদর উপজেলার কালেক্টরেট স্কুলের পাশে কার্তিক বাউলের আশ্রমে গাছ রোপণ করছেন মাহবুব পলাশ

স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কিনতেন গাছের চারা। বন্ধুরা যখন টিফিনে খাবার কিনত, মাহবুব পলাশ তখন কিনতেন সবুজের স্বপ্ন। নিজের খরচে ৫৯৭ দিনে দেশের ৬৪ জেলায় ঘুরে ঘুরে রোপণ ও বিতরণ করেছেন ১০ হাজার গাছ। গড়ে তুলেছেন বিরল গাছের সংগ্রহ, বীজ ব্যাংক ও গাছের বৃদ্ধাশ্রম। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় তার বাড়ি। বর্তমানে বসবাস করেন রাজশাহী নগরীর তালাইমারী এলাকায়।

২০০০ সালে বাজার ভদ্রঘাট এলাকার একটি স্কুলে পড়ার সময় পলাশ টিফিনের টাকা জমিয়ে গাছের চারা কিনে বিতরণ শুরু করেন। পড়াশোনা শেষে কর্মসূত্রে রাজশাহীতে আসেন তিনি। এ সময় রাজশাহী কলেজের বাগান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করেন নানা প্রজাতির গাছ।

একসময় উপলব্ধি করেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের অনেক দুর্লভ ও বিপন্ন প্রজাতির গাছ সংরক্ষণ জরুরি। সেই ভাবনা থেকেই বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নেন। ২০২৪ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজশাহী শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয় তার ৬৪ জেলায় বৃক্ষরোপণ অভিযান।

অভিযানের অভিজ্ঞতা জানিয়ে পলাশ বললেন, ‘প্রত্যেক জেলায় যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বৃক্ষপ্রেমীদের সঙ্গে যোগাযোগ করেছি। পরে তাদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় গাছ রোপণ ও বিতরণ করেছি। সবশেষ চলতি বছরের ২৩ জানুয়ারি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে বৈলামসহ বেশ কিছু গাছ লাগানোর মধ্য দিয়ে অভিযান শেষ করি।’ তিনি যোগ করেন, ‘৫৯৭ দিনে ৬৪ জেলায় নিজ খরচে ৬৭টি বৈলামসহ ১০ হাজার গাছ রোপণ ও বিতরণ করেছি। ছাত্রজীবন থেকে এ পর্যন্ত রোপণ ও বিতরণ করেছি দুই লাখের বেশি গাছ।’

পলাশের সংগ্রহে রয়েছে প্রায় ৪০০ প্রজাতির গাছ। এর মধ্যে ৪০টি মহাবিপন্ন। বৈলাম, বুদ্ধনারিকেল, সিভিট, উরিয়াম, বান্দরহোলা, গুটগুটিয়া, বাঁশপাতা, রক্তন, গান্ধিগজারি ও হলুদ— এমন অনেক দুর্লভ প্রজাতি রয়েছে তার সংগ্রহে। এসব গাছ এখন তার উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। সুন্দরবনের সুন্দরী ও গোলপাতা গাছ টবেও সংরক্ষণ করছেন তিনি।

শুধু গাছ লাগানো নয়, বিরল প্রজাতির গাছ বাঁচিয়ে রাখতেও কাজ করছেন পলাশ। গড়ে তুলেছেন ‘গাছের বৃদ্ধাশ্রম’। সেখানে অসুস্থ ও পরিচর্যার প্রয়োজন এমন গাছের যত্ন নেওয়া হয়। আছে বীজ ব্যাংকও। সেখানে সংরক্ষণ করা হয় দুর্লভ প্রজাতির বীজ। পরে সেসব বীজ থেকে তৈরি করা হয় চারা। নিজ গ্রামে গড়ে তুলেছেন পরিবেশ ও প্রকৃতিবিষয়ক পাঠশালা। সেখানে প্রায় ১০০ শিক্ষার্থী হাতে-কলমে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শেখেন। শিক্ষার্থীদের বয়স চার থেকে ৮০ বছর।

এলাকায় কোনো মেয়েশিশুর জন্ম হলে নবজাতকের পরিবারের হাতে একটি গাছ তুলে দেন তিনি।

২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন পলাশ। পরে যোগ দেন একটি বেসরকারি ব্যাংকে। একপর্যায়ে চাকরি ছেড়ে নিজের জমানো পুঁজি দিয়ে শুরু করেন ব্যবসা। সেই ব্যবসার টাকা দিয়েই এখন চারা বিতরণ ও বৃক্ষ সংরক্ষণের কাজ করছেন।

বৃক্ষ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দুটি জাতীয় ও একটি আন্তর্জাতিক পুরস্কার। পলাশ জানিয়েছেন, তার অনুপ্রেরণায় দেশের বিভিন্ন স্থানে প্রায় পাঁচ হাজার বৃক্ষপ্রেমী বিরল গাছ সংগ্রহ, রোপণ ও সংরক্ষণে কাজ করছেন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সবুজের প্রতি গভীর ভালোবাসা থেকে মাহবুব পলাশ সারা দেশে গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছেন। সবুজায়ন নিয়ে তার মতো সবার এমন চিন্তা করা উচিত।

গাছটিফিনমাহবুব পলাশসবুজের স্বপ্নরোপণবিতরণবিরল গাছবৃদ্ধাশ্রমধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!