Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ধন্যবাদ

মানবতার টানে রিপনের সংগ্রাম
মানবতার টানে রিপনের সংগ্রাম
রক্তদান থেকে অসহায় মানুষকে আর্থিক সহায়তা, দুর্যোগে পাশে দাঁড়ানো, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বহুমুখী মানবসেবামূলক কাজের জন্য পরিচিত মুখ তাহমীদ ইশাদ রিপন। মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার পথচলার মূল প্রেরণা। ১৯৯৯ সালে বড়লেখা মোহামেডান লিটারারি সোসাইটির তথ্য, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ডে যাত্রা শুরু করেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বারইগ্রামের চল্লিশোর্ধ্ব এই বাসিন্দা। ২০০৪ সালে সাংবাদিকতা শুরু করেন রিপন। এ পেশার সুবাদে সমাজের অসহায় মানুষের জীবনসংগ্রাম...
ধন্যবাদ•প্রায় ২ ঘণ্টা আগে
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
টাঙ্গাইলের হুগড়া ইউনিয়ন। সদর উপজেলার অংশ হলেও এর অবস্থান শহর থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে যমুনার তীরে। খরা, নদীভাঙন ও বন্যা এই এলাকার বাসিন্দাদের মৌসুমি সঙ্গী। উন্নয়নের ছোঁয়া লাগলেও টেকে না বেশি দিন; হয় বানে ভেসে যায়, নয়তো বিলীন হয়ে যায় নদীতে। এই অসহায় ও দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন নূর-এ আলম তুহিন। বাবার নামে গড়া এসি আকরাম ফাউন্ডেশনের মাধ্যমে গড়ে দিয়েছেন ৩০টি বিভিন্ন ধরনের ব্রিজ, চার শতাধিক টিউবওয়েল ও ৩৫টি টিনের ঘর। প্রায় ৭০ হাজার মানুষের জনপদ হুগড়ার উন্নয়নে ২০২২ সালে গড়ে ওঠে সেবামূলক প্রত...
ধন্যবাদ•১ দিন আগে
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
রংপুরের গঙ্গাচড়ার হাফেজ মাওলানা রাকিব হাসান নিজ উদ্যোগে এলাকার মাইলফলক পরিষ্কার, সড়ক-স্পিডব্রেকার সংস্কার করে এবং শীতবস্ত্র-খাদ্যসামগ্রী নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কুড়িয়েছেন। এজন্য তিনি ফেসবুকে ‘মানুষের জন্য’ নামের একটি পেজ পরিচালনা করেন। গঙ্গাচড়া সদরের শান্তিপাড়া এলাকার মৃত নূরুল আমিনের ছেলে রাকিব হাসান (২৬) গঙ্গাচড়া এহ্-ইয়া উল উলুম উপজেলা মাদরাসায় হেফজ শেষ করেন ২০১৭ সালে। পরে উপজেলার তাকওয়া মাদ্রাসায় (মাদ্রাসাতুদ দাওয়া ওয়াল ইরশাদ) কিতাব পর্যন্ত পড়াশোনা করেন। ২০২১ সালে মানুষের কল্যা...
ধন্যবাদ•২ দিন আগে
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
কাকডাকা ভোর। চা বাগানের সবুজ পাতায় জ্বলজ্বল করছে শিশিরবিন্দু। পাখির কলকাকলির সঙ্গে চলছে মানুষের দৌড়ঝাঁপ। সবার গায়ে একই রঙের টি-শার্ট। কেউ দৌড়াচ্ছেন, কেউ করছেন ব্যায়াম। কেউ আসছেন দুই কিলোমিটার, কেউ তিন কিলোমিটার দূর থেকে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে চলে এই আয়োজন। সাধারণত গ্রামাঞ্চলে শরীরচর্চার অভ্যাস কম দেখা গেলেও এখানে নিয়মিত সমাগম ঘটে দুই শতাধিক মানুষের। এই উদ্যোগ নোয়াপাড়ার কড়রা গ্রামের সাবেক সেনাসদস্য জামাল উদ্দিনের। ২০১৮ সালে সেনাবাহিনীর ওয়ার...
ধন্যবাদ•৩ দিন আগে
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
নিজের সামান্য আয়ের টাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আমানুল্লাহ আমান রাজশাহীর মানুষের জীবন বদলে দেওয়ার জন্য কাজ করছেন। একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে খণ্ডখালীন শিক্ষকতার পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালের রাজশাহী প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। এই দুই প্রতিষ্ঠান থেকে যা আয় হয়, তার একটি অংশ জমিয়ে রাখেন। সে টাকাতেই চলে তার গড়া সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’-এর কার্যক্রম। আমান জানালেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ যখন নতুন করে শ্বাস নিচ্ছিল, ওইদিনই আনুষ্ঠা...
ধন্যবাদ•৪ দিন আগে
পলাশের গাছ ৬৪ জেলায়
পলাশের গাছ ৬৪ জেলায়
স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কিনতেন গাছের চারা। বন্ধুরা যখন টিফিনে খাবার কিনত, মাহবুব পলাশ তখন কিনতেন সবুজের স্বপ্ন। নিজের খরচে ৫৯৭ দিনে দেশের ৬৪ জেলায় ঘুরে ঘুরে রোপণ ও বিতরণ করেছেন ১০ হাজার গাছ। গড়ে তুলেছেন বিরল গাছের সংগ্রহ, বীজ ব্যাংক ও গাছের বৃদ্ধাশ্রম। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় তার বাড়ি। বর্তমানে বসবাস করেন রাজশাহী নগরীর তালাইমারী এলাকায়। ২০০০ সালে বাজার ভদ্রঘাট এলাকার একটি স্কুলে পড়ার সময় পলাশ টিফিনের টাকা জমিয়ে গাছের চারা কিনে বিতরণ শুরু করেন। পড়াশোনা শেষে কর্মসূ...
ধন্যবাদ•৬ দিন আগে
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
চার শতাধিক মরদেহের গোসল করিয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষের কাফনের কাপড় কেটে প্রস্তুত করেছেন। মৃত ব্যক্তির স্বজনদের অনুরোধ পেলেই তিনি ছুটে যান দূর-দূরান্তে। তার সবচেয়ে কঠিন সময় ছিল করোনাকাল। সেসময় আপনজন ও আত্মীয়স্বজনও যখন সংক্রমণের ভয়ে অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির কাছ থেকে দূরে ছিলেন, তখন আল-আমিন (৪৮) ও তার  সহকারীরা মানবিক দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। এমনকি কোনো কোনো পরিবারের বাবা মারা গেলেও সন্তানরা পাশে ছিলেন না; কিন্তু সহকারীদের নিয়ে আল-আমিন মরদেহের গোসল ও কাফনের ব্যবস্থা করতে এগিয়ে গেছেন।...
ধন্যবাদ•৭ দিন আগে
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
প্রতিদিন ভোর হতেই মাথায় গামছা বেঁধে হাতে দা, খুন্তি ও কোদাল নিয়ে বেরিয়ে পড়েন একরামুল মোড়ল। লক্ষ্য— গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এ ছাড়া তিনি বিভিন্ন সেবামূলক কাজও করছেন। সাতক্ষীরার তালা উপজেলা সদরের মেলাবাজারে আসবাবের একটি দোকানের স্বত্বাধিকারী একরামুল মোড়ল (৪০)। উপজেলার গোপালপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে একরামুল সংসারে অভাবের কারণে খুববেশি লেখাপড়া করতে পারেননি। ২২ বছর আগে দৈনিক ৩০ টাকা বেতনে মেলাবাজারে আসবাবের দোকানে কাজ...
ধন্যবাদ•৮ দিন আগে
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
মানুষের কষ্ট সহ্য করতে পারেন না মো. তোফায়েল আহমেদ (২৫)। অন্যের ঘরে খাবারের অভাবের  কথা জানতে পারলে ছুটে যান তিনি। কারও মুখে খাবার তুলে দিতে, কারও শীত নিবারণে বস্ত্রের ব্যবস্থা; কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দিতে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নিজের পড়াশোনা, শিক্ষকতা ও কর্মব্যস্ততার মধ্যেও মানুষের কষ্ট দেখে নীরব থাকতে পারেন না। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিশামত পাইকপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও মোছা. আরজু বেগমের সন্তান তোফা...
ধন্যবাদ•৯ দিন আগে
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
সুপেয় পানির জন্য অন্যের বাড়িতে ছুটতে হতো হবিগঞ্জের মাধবপুরের সোয়াবই গ্রামের দরিদ্র সালেহা আক্তারকে। ২০১৫ সালে কুয়েতপ্রবাসী কামরুল হাসানের উদ্যোগে তার বাড়িতে নলকূপ স্থাপনের পর দূর হয় সেই কষ্ট। সালেহার মতো বহু মানুষের পানির তৃষ্ণা মেটাতে এ পর্যন্ত ৩০০টিরও বেশি নলকূপ স্থাপন করেছেন কামরুল। পাশাপাশি ৩০টি মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহায়তা, দরিদ্র মানুষের ঘর নির্মাণ, চিকিৎসা ও বিয়েশাদিসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে করেছেন সহযোগিতা। সব মিলিয়ে ১১ বছরে প্রায় ৫ কোটি টাকার সহায়তা দেওয়ার দাবি করেছেন এ প্রবাসী। কা...
ধন্যবাদ•১০ দিন আগে
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মানুষের জীবন বাঁচাতে একসময় নিজে ১০০ ব্যাগ রক্তদানের স্বপ্ন দেখেছিলেন সাবেক ব্যাংকার, সমাজকর্মী আকতারুল আলম বাবলু। ২০ বছর নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে ৭২ ব্যাগে পৌঁছানোর পর শারীরিক কারণে তাকে থামতে হয়েছে। তবে থেমে যায়নি তার স্বপ্ন কিংবা মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। সেই স্বপ্ন পূরণের প্রত্যাশায় এখন নিয়মিত রক্তদান করছেন তার তিন সন্তান। বাবলুর জন্ম ও বেড়ে ওঠা নড়াইলের লোহাগড়া উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যশোরের  ঢাকা রোডের ঘোষপাড়া এলাকায়। তিনি যশোরে ইউনাইটেড কমার...
ধন্যবাদ•১১ দিন আগে
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
হোটেলশ্রমিক সোহেল রানা (২৫)। তার প্রতিদিনের মজুরি ৪২০ টাকা। এই সামান্য আয়ে চলে তার সংসার। আর এই উপার্জনের একটি অংশ ব্যয় করছেন মানুষের চলাচলের পথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে। গত চার বছরে নিজ উদ্যোগে প্রায় ১ হাজার ৭০০ স্থানে রাস্তার পাশের আগাছা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। ৪০টির বেশি স্থানে ইট, খোয়া, বালু ফেলে এবং ঢালাই করে রাস্তার খানাখন্দ সংস্কার করেছেন। সোহেল রানা লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী এলাকার এরশাদুল হকের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। ভাইদের মধ্যে বড় হওয়ায় ছোটবেলায়ই পরিবার...
ধন্যবাদ•১৩ দিন আগে
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
হাতে হাতে ফলদ গাছ; তা নিয়ে বাড়ির দিকে ছুটছে একদল শিক্ষার্থী। গাছের সঙ্গে তারা জেনে নিয়েছে গাছ লাগানোর উপকারিতাও। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের তাৎপর্য তুলে ধরে ৩১ বছর ধরে  কাজ করে যাচ্ছেন একজন প্রকৌশলী। গাছের চারা বিতরণ ও লাগানোই যার নেশা। স্কুল-কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়— যেখানে পারেন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন গাছ। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ৩১ বছর ধরে গাছের চারা রোপণ ও বিতরণ করছেন। এজন্য টাকার সংস্থান করতে চাকরির পাশাপাশি...
ধন্যবাদ•১৪ দিন আগে
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শিশু অধিকার আন্দোলন থেকে জলবায়ু ন্যায়বিচার। দুর্যোগ মোকাবিলা থেকে যুব নেতৃত্ব— সব ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ফেনীর পরিবেশ ও জলবায়ুকর্মী সৈয়দ জাহেদুল আলম অপু। জেলা শহরের ছোট্ট পাড়ায় কার্যক্রম শুরু করে তিনি এখন বিদেশের মঞ্চে। সম্প্রতি ভারতের চণ্ডীগড়ে ১৯তম গ্লোবাল ইয়ুথ পিস ফেস্টিভালে অর্জন করেন ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড।’ ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রামের প্রবাসী সৈয়দ আব্দুর রৌফ ও প্রয়াত ফাতেমা আক্তারের তিন ছেলেমেয়ের মধ্যে অপু কনিষ্ঠ। বসবাস করছেন ফেনী শহরে...
ধন্যবাদ•১৫ দিন আগে
মনিরুলের ‘মানবতার দুয়ার’
মনিরুলের ‘মানবতার দুয়ার’
ভোলায় গড়ে উঠেছে এক অসাধারণ মানবিক উদ্যোগ— বেস্ট ইনিশিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্টের (বিবা) ‘মানবতার দুয়ার’। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই দুয়ার যেন মানবতার এক বিস্তৃত ছায়ায় পরিণত হচ্ছে। ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুগীরঘোল এলাকায় বিবার আয়োজনে পরিচালিত মানবতার দুয়ার এখন অসহায় মানুষের আশার প্রতীক। এই সংগঠনটি নতুন-পুরাতন পোশাকের উন্মুক্ত বিতরণ ব্যবস্থার আয়োজন করছে— যার প্রয়োজন তিনি নিয়ে যান, যার আছে তিনি রেখে যান পোশাক। প্রতিষ্ঠানটি কিছু অসহায় মানুষকে দোকান ও ব্যবস...
ধন্যবাদ•১৬ দিন আগে
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাহ আল কাইয়ুম। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের অন্যতম লক্ষ্য। ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নে জন্ম নেন আব্দুল্লাহ আল কাইয়ুম। ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএস ডিগ্রির পর আরিয়ান ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন জেনারেল ম্যানেজার হিসেবে। কিন্তু তার মাথায় সবসময় থাকত কীভাবে অসহায় মানুষের সেবা কর...
ধন্যবাদ•১৭ দিন আগে
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
প্রায় ছয় দশক ধরে রাস্তার পাশে, পতিত জমিতে, রেললাইনের ধারে, নিজের জমিতে গাছ লাগিয়ে আসছেন বগুড়ার কাহালু উপজেলার আবদুল কাদের খাঁ। গাছের সংখ্যাও কম নয়। কাদেরের ভাষ্যমতে, তার লাগানো গাছের সংখ্যা অন্তত দুই লাখ। সবচেয়ে বড় কথা, তার লাগানো সব গাছই ঔষধি।   গাছ লাগিয়ে এলাকার মানুষের কাছে তিনি পরিচিত ‘গাছপাগল কাদের’ নামে। আবদুল কাদের খাঁর বসবাস কাহালুর নিভৃত ডোমর গ্রামে। পেশায় পল্লী চিকিৎসক কাদেরের ধ্যান-জ্ঞান ভেষজ গাছ। বয়স ৮০ পেরিয়ে গেছে। ছোটবেলায় বাবাকে প্রায় বিনা চিকিৎসায় মারা যেতে দেখেছেন কাদের।...
ধন্যবাদ•১৮ দিন আগে
স্বপ্নের পরিসর বড় হলো আগামীর সময়ের ধন্যবাদ পাওয়া বীথির
স্বপ্নের পরিসর বড় হলো আগামীর সময়ের ধন্যবাদ পাওয়া বীথির
আগামীর সময়ের ধন্যবাদ পাওয়া সেই বীথির স্বপ্ন এখন বড় পরিসর ছুঁয়েছে। তৃণমূলে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া বীথিকে এবার কোচ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের প্রথম নারী ক্রিকেট একাডেমির কারিগর বীথি রংপুর বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন। নারীদের জন্য ক্রিকেট একাডেমি গড়ে তোলার পাশাপাশি দরিদ্র-অসহায় মানুষকে স্বাবলম্বী করতে কাজ করছেন তিনি। নির্মাণ করেছেন ১১টি মসজিদ। মানুষের কল্যাণে নিবেদিত থেকে নজির সৃষ্টি করায় গত ২৫ মে আগামীর সময়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বীথিকে। বিস...
সারা দেশ•১৮ দিন আগে
অসহায় মানুষের পাশে তাসলিমা
অসহায় মানুষের পাশে তাসলিমা
কারও চিকিৎসার টাকা নেই, কেউ খাবার জোগাড় করতে পারে না, আবার অর্থের অভাবে থেমে যাওয়ার উপক্রম হয় কোনো শিশুর পড়াশোনা। নিজের সামর্থ্য অনুযায়ী এমন মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ান বরগুনার পাথরঘাটার তাসলিমা রহমান। ১৯৮৩ সালে সেলাইয়ের কাজ করে উপার্জিত টাকায় তার এই উদ্যোগের শুরু। পাথরঘাটা শহরের মোক্তারপট্টি এলাকায় নিজের বাড়িতে থাকেন তাসলিমা রহমান (৬৪)। এক ছেলে ও এক মেয়ের মা তিনি। ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে, মেয়ে বিবাহিত। স্বামী কলেজে শিক্ষকতা করতেন। ২০১০ সালে স্বামীর মৃত্যুর পরও থেমে থাকেনি তার মান...
ধন্যবাদ•২০ দিন আগে
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
মৌলভীবাজারের কমলগঞ্জের চা শ্রমিকের সন্তান লিটন গঞ্জু প্রতিকূলতাকে জয় করে সামাজিক সংগঠক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। চা বাগানের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করে তিনি হয়ে উঠেছেন অনেক মানুষের অনুপ্রেরণা। উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের দরিদ্র চা শ্রমিক পরিবারে ১৯৯৭ সালের ১ জানুয়ারি জন্ম লিটন গঞ্জুর। তিন ভাই ও দুই বোন এবং মা-বাবাকে নিয়ে পাত্রখোলা চা বাগানে বসবাস তার। তিনি ছোটবেলা থেকেই চা শ্রমিক ও সমাজের জন্য কিছু করতে উদগ্রীব ছিলেন। প্রতিদিন চা বাগানে আ...
ধন্যবাদ•২১ দিন আগে