Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫২
শেয়ার করুন:
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব

সড়কের গর্ত ভরাট করছেন হাফেজ মাওলানা রাকিব হাসান

রংপুরের গঙ্গাচড়ার হাফেজ মাওলানা রাকিব হাসান নিজ উদ্যোগে এলাকার মাইলফলক পরিষ্কার, সড়ক-স্পিডব্রেকার সংস্কার করে এবং শীতবস্ত্র-খাদ্যসামগ্রী নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কুড়িয়েছেন। এজন্য তিনি ফেসবুকে ‘মানুষের জন্য’ নামের একটি পেজ পরিচালনা করেন।

গঙ্গাচড়া সদরের শান্তিপাড়া এলাকার মৃত নূরুল আমিনের ছেলে রাকিব হাসান (২৬) গঙ্গাচড়া এহ্-ইয়া উল উলুম উপজেলা মাদরাসায় হেফজ শেষ করেন ২০১৭ সালে। পরে উপজেলার তাকওয়া মাদ্রাসায় (মাদ্রাসাতুদ দাওয়া ওয়াল ইরশাদ) কিতাব পর্যন্ত পড়াশোনা করেন। ২০২১ সালে মানুষের কল্যাণে কাজ করার চিন্তা মাথায় আসে তার। কিন্তু সামর্থ্য না থাকায় পারেননি। তবে দমে যাননি। বছরখানেক আগে মাইলফলক পরিষ্কারের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন। এ পর্যন্ত ৩০টি মাইলফলক পরিষ্কার ও রঙ করে দিয়েছেন, ৫০টির বেশি গ্রামীণ সড়কের ভাঙা অংশসহ ব্রিজ-কালভার্ট মেরামত এবং সড়ক নিরাপদ রাখতে অনেক স্পিডব্রেকার রঙ দিয়ে চিহ্নিত করেছেন। পাশাপাশি এলাকার শতাধিক পরিবারকে চাল-ডাল, শীতবস্ত্রসহ নগদ অর্থ দিয়ে করেছেন সহায়তা। প্রতিদিন সকালে তিনি ব্যাগে রঙতুলি, ঝোপঝাড় পরিষ্কারের সরঞ্জাম নিয়ে মোটরসাইকেলে করে বেরিয়ে পড়েন।

রাকিব জানিয়েছেন, ঝোপঝাড়ে ঢাকা পড়ে অনেক মাইলফলক যেন হারিয়ে গেছে। কোনোটির লেখা মুছে যাওয়ায় তা পথচারীদের দৃষ্টিতে আসে না। ঝোপঝাড় পরিষ্কার করে মাইলফলকগুলো ঝকঝকে করে দেওয়া হয়। বিভিন্ন সড়কের স্পিডব্রেকারগুলো স্পষ্ট নয়, এ কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রঙ করে সেগুলো মার্কিং (চিহ্নিত) করে দেওয়া হয়, যাতে পথচারীদের নজরে আসে। এ ছাড়া বিভিন্ন গ্রামীণ সড়কে খানাখন্দের কারণে বছরের পর বছর ধরে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। মাটি কিংবা খোয়া-বালু-সিমেন্ট দিয়ে এসব গর্ত ভরাট করে দেওয়া হয়।

গঙ্গাচড়া মধ্যপাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইনে কাপড়ের ব্যবসা করেন রাকিব হাসান। সেই আয়ে তিনি মানুষের কল্যাণে এসব কাজ করেন বলে জানালেন। সমমনা তিনজন শিক্ষার্থী তার সঙ্গে এ কাজে যোগ দিয়েছেন। তারা হলেন হাফেজ মো. নাসরুল্লাহ মাহমুদ, আব্দুল জব্বার ও শাওন ইসলাম। তারা জানিয়েছেন, হাফেজ রাকিব হাসানের এমন ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যুক্ত হয়েছেন।

সামর্থ্য না থাকলেও ইচ্ছাশক্তির জোরে ছোট ছোট ভালো কাজ করা যায় তার প্রমাণ রাকিব হাসান। তার স্বল্প আয়ের একটি অংশ তিনি মানুষের কল্যাণে ব্যয় করছেন। রাকিব বললেন, ‘এসব কাজে আত্মতৃপ্তি আছে। ভবিষ্যতে এমন কাজের পাশাপাশি গৃহহীনদের ঘরবাড়ি করে দিতে চাই। সারা জীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেছেন, ‘দীর্ঘদিন ধরে নিজেকে ভালো কাজে নিয়োজিত রেখেছেন হাফেজ রাকিব হাসান। কাজ ছোট হলেও তিনি ব্যক্তিগত উদ্যোগে স্পিডব্রেকার চিহ্নিতকরণ, মাইলফলক পরিষ্কার করাসহ গ্রামীণ সড়কের গর্ত ভরাট করে প্রশংসিত হয়েছেন। তার এমন কাজকে সাধুবাদ জানাই।’

সড়কমাইলফলকসংস্কাররাকিবশীতবস্ত্রখাদ্যসামগ্রীরংপুরধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান