স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

সামাজিক মাধ্যমে তিনি ‘লিহন প্রাইম’ নামে লেখালেখি করতেন। গত রাতে তাকে স্ত্রীসহ ফেনী পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন উত্তেজিত লোকজন। উত্তেজিত জনতার মারধরে দুই পুলিশ আহত হয়েছেন।
‘লিহন প্রাইম’ নামের ফেসবুক প্রোফাইলে সাহায্যের আবেদন জানিয়ে একটি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, বর্তমানে স্থানীয় একটি উগ্রবাদী গোষ্ঠীর প্রায় ২০-৩০ জন লোক আমাদের বাসা ঘেরাও করে রেখেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ও বিপদে আছি। এর মধ্যে পুলিশকে জানানো হয়েছে, তারা এসেছে। কিন্ত তারা এখনো অবস্থান পরিবর্তন করছে না৷ আমাদের অবস্থান [ফেনী /কলেজ রোড) । প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সবার সহযোগিতা কামনা করছি।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী শহরের কলেজ রোডের গার্ডেন সিটির একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় লোকজন ওই বাসা ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মান
লিহন প্রাইম ও তার স্ত্রী দুজনই কন্টেন্ট বানাতেন। লিহন প্রাইম ছদ্ম নামের ওই ব্যক্তি ধর্মীয় বিষয় নিয়ে নিজস্ব মতবাদ প্রকাশ করলেও তার স্ত্রী একই অ্যাকাউন্টে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ভিত্তিক কন্টেন্ট বানাতেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানালেন, ‘লিহন প্রাইম’ ছদ্মনামে একটি ফেসবুক পেজে কয়েক দিন ধরে ধর্ম নিয়ে কটূক্তি করে আসছিলেন। এ অভিযোগে তাকে ও ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানালেন, উত্তেজিত শতাধিক লোকজন পুলিশের গাড়ি থেকে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় লোকজন ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশের গাড়ির কিছু ক্ষতি হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।




