Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

জার্মানি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬
শেয়ার করুন:
পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

প্রতীকী ছবি

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা এবার পরিবারের সদস্যদের নিয়েও একসঙ্গে ভিসার আবেদন করতে পারবেন। নতুন নিয়মে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ সুযোগ চালু করছে জার্মানি। পাশাপাশি আগের মতো দীর্ঘ অপেক্ষমাণ তালিকায় থাকতে হবে না। সরাসরি অনলাইনে আবেদন করে শুরু করা যাবে ভিসার প্রক্রিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

গত ১৫ নভেম্বর ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জার্মান সরকারের কনস্যুলার সার্ভিসেস পোর্টাল বা ‘আউসলান্ডসপোর্টাল’-এর মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

নতুন ব্যবস্থায় প্রথমে অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পোর্টালে জমা দিতে হবে। আবেদনকারীদের জমা দেওয়া কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই করবে দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএস। এতে সরাসরি সাক্ষাৎকারের সময় কম লাগবে।

প্রাথমিক যাচাই শেষে আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এ সময় আঙুলের ছাপ ও ছবি নেওয়া হবে। জমা দিতে হবে ভিসার ফি। পাশাপাশি যাচাই করা হবে প্রয়োজনীয় কাগজপত্র। অনলাইন পোর্টাল থেকেই আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আবেদনকারীরা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে ‘দালালের’ সহায়তা না নেওয়ার পরামর্শ দূতাবাসের

১৬ নভেম্বর ২০২৬


দূতাবাস জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আগের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা বাতিল করা হয়েছে। যারা পুরোনো অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছেন, তাদেরও নতুন করে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। আগের তালিকায় নাম থাকলেই আবেদন স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় স্থানান্তর হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার ও ব্লক অ্যাকাউন্ট থাকলে এখন থেকেই আবেদন করা যাবে।

দূতাবাসের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থায় আবেদন যাচাইয়ের সক্ষমতা বাড়বে। ফলে আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে।

এ বিষয়ে জার্মান একাডেমি ঢাকা ও আইইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান শামীম আল মামুন আগামীর সময়কে জানান, আগামী বছর থেকে জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য সরকারি ওয়েবসাইট digital.diplo.de ব্যবহার করতে হবে। তবে আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, ব্লক অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।

শামীম আল মামুন বলেন, ‘জার্মানি এবার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ করে দিয়েছে। এজন্য শিক্ষার্থীদের নিজেদেরই কঠোর পরিশ্রম করে আইইএলটিএস ও জার্মান ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। জার্মানি যাওয়াই সফলতা নয়, সফলতা হচ্ছে আপনি সেখানে গিয়ে কী পড়ছেন ও করছেন।’

 

জার্মানিভিসাআবেদনপরিবার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য