Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৪৭
শেয়ার করুন:
আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় করার কৌশল নিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল। নেওয়া হয়েছে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি। তবে নাশকতাকারীদের ঠেকাতে গিয়ে নিজেরা কোনোভাবেই আইন হাতে তুলে নেবে না।

আজ সোমবার রাতে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কর্মসূচি নির্ধারণ করা হয়েছে বলে জানালেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে নগরীর ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাদের নিয়ে জরুরি সভায় বসে নগর যুবদল। সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

সভায় ১৮ নভেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর থেকে লালদিঘির পাড় পর্যন্ত বিক্ষোভ মিছিল, ১৯ নভেম্বর সকাল ১০টায় ফ্যাসিস্ট দলের নেতাকর্মীদের তৎপরতা বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে সিএমপি কমিশনারকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন

অপ্রাপ্তবয়স্কদের হাতে ১০ ইজিবাইক, জব্দ

১৬ নভেম্বর ২০২৬

এ ছাড়া ২৪ নভেম্বর বিকাল ৩টায় বাকলিয়া থানা, ২৯ নভেম্বর ডবলমুরিং, ৩ ডিসেম্বর বায়েজিদ বোস্তামী এবং ৫ ডিসেম্বর বন্দর থানায় স্থানীয় যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আগামীর সময়কে বললেন, ‘দুই বছর আগে জনগণ যাদের বিতাড়িত করেছে তারা আবার ফিরতে চায়। কিন্তু জনগণ তাদের আর গ্রহণ করছে না। এজন্য তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, আগুন-সন্ত্রাসের মাধ্যমে ভীতি সঞ্চার করে ফেরার চেষ্টা করছে। পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছি। বিভিন্ন কর্মসূচি নিয়েছি। নেতাকর্মীরা যখন রাজপথে থাকবেন, তখন নাশকতাকারীরা অপকর্ম করার সাহস পাবে না।’

নগর কমিটির সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন আগামীর সময়কে বললেন, ‘অতীতে বিএনপি হরতাল-অবরোধের কর্মসূচি দিলে আওয়ামী লীগ-যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সন্ত্রাসীরা একেবারে লাঠি হাতে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকত। আমরা সেটা করব না। কেন্দ্র থেকে নেতাকর্মীদের নাশকতা মোকাবিলায় সতর্ক রাখার নির্দেশ এসেছে। তবে কেউ যেন আইন হাতে তুলে না নেয় সেটা বিশেষভাবে বলেছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলেছে।’

চট্টগ্রামযুবদললকডাউন কর্মসূচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন