Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯
শেয়ার করুন:
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু

এতিমখানায় পড়ছে শিশুরা

ফেনী শহরের প্রবীণ ব্যবসায়ী নুরুল আমিন বাচ্চু শহরতলির আরামবাগ এলাকায় গড়ে তুলেছেন ‘আবুল মামা কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানা’। ২৬ বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পোশাক থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করেন তিনি।

ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ার প্রয়াত নুর আহাম্মদ ও প্রয়াত রেজিয়া বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে নুরুল আমিন বাচ্চু (৭১) সবার বড়। পড়াশোনা করেছেন ফেনী সেন্ট্রাল উচ্চবিদ্যালয়ে। বাবা ছিলেন ব্যবসায়ী। তাই অল্প বয়সেই বাচ্চুকে বসিয়ে দেওয়া হয় দোকানে।

বর্তমানে ফেনী বাজারের নিউ মার্কেটে তৈজসপত্র ও উকিলপাড়া এলাকায় আসবাবের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বাচ্চুর।

বাচ্চুর ভাষ্য, ৯৯ সালে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ থেকে আবুল হোসেন নামে এক ব্যক্তি ফেনীর উকিলপাড়ায় তার দোকানে আসতেন। তিনি স্থানীয়ভাবে ‘আবুল মামা’ নামে পরিচিত ছিলেন। আবুল মামার পরামর্শে প্রায় এক বছর পর তিনি ফেনী সদরের কালিপালে দাউদপুর খালের পাড়ে টিনশেড ঘর তৈরি করে চালু করেন ‘আবুল মামা কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানা’। সেখানে ২৫ থেকে ৩০ এতিম শিশু কোরআন পড়ত। বাচ্চুর স্ত্রী শাকিলা বেগম বাড়ি থেকে ভাত রান্না করে দিতেন। বাচ্চু এনে শিশুদের খাওয়াতেন। কয়েক বছর পর ঘরটি ভেঙে খালে পড়ে বিলীন হয়ে যায়। এরপর তিনি ওই এলাকায় খাসজমি ইজারা নিয়ে এতিমখানা চালু রাখেন। পাঁচ বছর পর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসে গুঁড়িয়ে দেন প্রতিষ্ঠানটি।

এবার বাচ্চু নিজের টাকায় শহরতলির আরামবাগে সাড়ে চার শতক জমি কিনে সেখানে ২০২০ সালে পাকা একতলা ভবন তৈরি শুরু করেন। ভবনের কাজ শেষ হয় ২০২২ সালে। এতে ব্যয় হয়েছে ১৮ লাখ টাকা। পাঁচ বছর ধরে এই ভবনে প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে।

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আবুল হাসান শাহীন জানালেন, বর্তমানে এখানে দুজন শিক্ষকের তত্ত্বাবধানে বিভিন্ন জেলার ৩০ এতিম শিক্ষার্থী হাফিজি পড়ছে। প্রতিষ্ঠানটির তিন শতাধিক ছাত্র পড়া শেষে দেশ-বিদেশে কাজ করছেন। অনেকেই বিভিন্ন মসজিদে ইমামতি করছেন, মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ শিক্ষকতা করেন। তারা সবাই বাচ্চুকে অভিভাবক হিসেবে মনে করেন।

বাচ্চুর ছেলে শাহ আলম ও মাহবুবুল আলম বলেছেন, ‘বাবা ২৭ বছর ধরে অতি কষ্টে এ প্রতিষ্ঠানটি নিজের টাকায় চালিয়ে আসছেন। আমাদের মা দীর্ঘদিন খাবার রান্না করে মাদ্রাসায় পাঠাতেন। এখন মায়ের বয়স হয়ে গেছে। তাই এতিমখানায় বাবুর্চি রেখে রান্নার ব্যবস্থা করা হয়েছে।’

বাচ্চু বলছিলেন, ‘অনেক ছাত্র এখান থেকে পড়া শেষ করে চলে গেলেও তারা আমার সঙ্গে যোগাযোগ করে, পরামর্শ নেয়। তারা এখনো আমাকে তাদের অভিভাবক মনে করে। আমিও তাদের সন্তানের মতো মনে করি। বছরে একবার এখানে পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের সমাবেশ ঘটে।’

মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ আব্দুল করিম সোনাগাজীর একটি মাদ্রাসায় ইমামতি করেন। তিনি বললেন, ‘এ প্রতিষ্ঠানে পড়ার সময় বাচ্চু মামার অনেক সহযোগিতা পেয়েছি। আমি মা-বাবাহারা। তিনি আমাদের পিতৃস্নেহে বড় করেছেন। তাই আমরা যখন যেখানে থাকি, তার সঙ্গে যোগাযোগ রাখি, তাকে আপনজন হিসেবে জানি।’

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে নুরুল আমিন বাচ্চু ২৭ বছর ধরে যে সংগ্রাম করছেন, তা অনুকরণীয়।

ফেনীএতিম খানাআবুল মামা কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে