বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখার নেতাদের জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে একটি মেডিকেল টিম গঠন করেছে সংগঠনটি।আজ শুক্রবার এক বিবৃতিতে এই নির্দেশনা দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।বিবৃতিতে তারা বলেছেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ...