Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাঠে থাকা পরীক্ষিত ছাত্রনেতারাই যুবদলকে সুসংগঠিত করবে : ফুহাদ রেজা ফাহিম

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫
মাঠে থাকা পরীক্ষিত ছাত্রনেতারাই যুবদলকে সুসংগঠিত করবে : ফুহাদ রেজা ফাহিম

নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে হয়েছে শুভেচ্ছা মিছিল। ছবি: আগামীর সময়

কুষ্টিয়া জেলা যুবদলের নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে হয়েছে শুভেচ্ছা মিছিল। এ কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং যুবসমাজের প্রতিনিধিরা।

এ সময় সভাপতি ফুহাদ রেজা ফাহিম বলেন, ‘এই কমিটিতে যারা এসেছে তারা সবাই সাবেক ছাত্রনেতা এবং বিগত ফ্যাসিস্ট আমলে মাঠে রাজনীতি করে এসেছেন। যেহেতু সবাই ছাত্ররাজনীতি করে এসেছি, তাই সবাই মিলে এই যুবদলকে সুসংগঠিত করবো।’

​অতীতের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও জানান, গত নির্বাচনে বিশেষ করে ১২ ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে হারিয়েছি ৩টি আসন। এই কমিটির মাধ্যমেই ইনশাআল্লাহ আগামীতে সংগঠনকে আরও বেশি সুসংগঠিত করা হবে।

আরও পড়ুন

রাজশাহীতে শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাই গ্রেপ্তার

২৪ সেপ্টেম্বর ২০২৬

সহসভাপতি জাকারিয়া আনসার মিলন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা সম্পন্ন এই নেতৃবৃন্দের হাত ধরে কুষ্টিয়া জেলা যুবদল আরও গতিশীল হবে। অতীতের সকল শূন্যতা ও দুর্বলতা কাটিয়ে আগামী দিনে সংগঠনটিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

​কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এছাড়াও কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​মিছিলে ছিলেন নতুন কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া আনসার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

কুষ্টিয়াযুবদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: