Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কুষ্টিয়া

শর্টসার্কিট নাকি নাশকতা, সংসদে হইচই
শর্টসার্কিট নাকি নাশকতা, সংসদে হইচই
কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগই সকাল থেকে করছিলেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার দলীয় সহকর্মীরাও একই অভিযোগ তুলে দায়ী করছিলেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে। দিনভর এনিয়ে আলোচনার পর সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন যখন বললেন ভিন্ন কথা, তাতে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। তিনি বললেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। নুসরাতের যে বাড়িতে আগুন লেগেছিল, তা পরিত্যক্ত এবং সেখানে কেবল দুটি ছাগল...
রাজনীতি•৪ দিন আগে
আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা, বিএনপিকে নাহিদ
আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা, বিএনপিকে নাহিদ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে দাবি করে বিএনপি সরকারকে সতর্ক করেন এনসিপি আহ্বায়ক।তিনি বলেন, ‘আমরা প্রথম টার্গেট হলে, দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারাও হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে আপনাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির নিষ্ঠুরতার শিকার হবে। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে সরকারের এই আপসকামী মনোভাবের বিষয়ে আমরা সুস্পষ্ট জবা...
সংসদ•৪ দিন আগে
বাড়িতে আগুন ‘পরিকল্পিত’, তবে ‘ভয় পাচ্ছেন না’ নুসরাত
বাড়িতে আগুন ‘পরিকল্পিত’, তবে ‘ভয় পাচ্ছেন না’ নুসরাত
কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি মনে করছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এতে জড়িত। জুলাই আন্দোলনের এ নেতা বলেছেন, এই ঘটনার পরও তিনি ভয় পাচ্ছেন না। গতকাল বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঢাকা থেকে ছুটে অগ্নিবিধ্বস্ত বাড়ির সামনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে নুসরাত বলেন, এখন প্রশাসনের দায়িত্ব কারা আগুন দিয়েছে, তা খুঁজে বের করা। দৌলতপুরের বাগোয়ান গ্রামের ডাংমড়কার বাড়িতে ন...
সারা দেশ•৪ দিন আগে
কারা হামলা করেছে প্রশাসন বের করুক : এমপি নুসরাত
কারা হামলা করেছে প্রশাসন বের করুক : এমপি নুসরাত
গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে রাজনৈতিক নাশকতা হিসেবে দেখছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তিনি বললেন, সন্দেহভাজনদের নাম আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করে বের করবে। আজ বৃহস্পতিবার গ্রামের বাড়ি পরিদর্শনে গিয়ে এনসিপি নেত্রী নুসরাত এ কথা বলেন। সিসিটিভির ফুটেজ দেখে একে পেট্রলবোমা হামলা বলে ধারণা করছেন এনসিপির এ নেত্রী। তিনি বললেন, এলাকাবাসীর কারও সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি মনে করি না আমার এলাকাবাসী কেউ এ কাজে যুক্ত থাকতে পার...
সারা দেশ•৪ দিন আগে
কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি
কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি
দেশের বিভিন্ন স্থানে নাশকতার মধ্যে আগুনে পুড়ল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়ি। গতকাল বুধবার মধ্যরাতে হঠাৎ বিকট বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। নুসরাতের অভিযোগ, পেট্রল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তার গ্রামের বাড়িতে। এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে বলে দাবি করছেন জুলাই অভ্যুত্থানে তার সহযোদ্ধারা। ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ...
সারা দেশ•৫ দিন আগে
‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে
‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে
একটি চিরকুট, তাতে লেখা ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’; সঙ্গে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল। কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে এমন চিরকুট রেখে যাওয়ার পর পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দৌলতপুরের গ্রামের বাড়িতে ‘পেট্রলবোমা’ মেরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার মধ্যে দুটি বাড়িতে চিরকুট পাওয়ার খবর প্রকাশ পেল। এমন চিরকুট কারা রেখে গেছে, তা জানা যায়নি। পুলিশ বলেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে তারা। গতকাল বুধবার মধ্যরাতে নুসরাত...
সারা দেশ•৪ দিন আগে
বাবার অসুস্থতার খবরের পর ছেলের মৃত্যু, কয়েক ঘণ্টা পর চলে গেলেন বাবাও
বাবার অসুস্থতার খবরের পর ছেলের মৃত্যু, কয়েক ঘণ্টা পর চলে গেলেন বাবাও
কুষ্টিয়ায় বাবার অসুস্থতার খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ বছর বয়সী ছেলে মাহফুজুর রহমান। ছেলের মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টা পর মারা গেছেন শয্যাশায়ী বাবা আবদুল মান্নান (৫৯)। একই দিনে বাবা-ছেলের আকস্মিক মৃত্যুতে নির্বাক স্বজনরা।গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকার একটি প্রিন্টিং প্রেসে কাজ করছিলেন মাহফুজুর। এ সময় মোবাইলে তার মা জানান, তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বাবার অসুস্থতার খবর শোনার পরপরই চেয়ারে বসা অবস্থায় হেলে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত...
সারা দেশ•৫ দিন আগে
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার
কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন। ওসি জানান, গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে। এর আগে ঘটনার পর থেকে ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ...
সারা দেশ•৭ দিন আগে
উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটের খোঁজে পুলিশ
কুষ্টিয়া ● উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটের খোঁজে পুলিশ
কুষ্টিয়া শহরের থানা পাড়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে বাড়ির গেটের সামনে এ হামলার শিকার হয় সে। এ ঘটনায় অভিযুক্ত ইমন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোচিংয়ে যাতায়াতের পথে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। বিষয়টি তার পরিবারকে জানানোর পর ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে জাকিয়ার ওপর হামলা চালায় সে।জানা গেছে, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের...
সারা দেশ•৭ দিন আগে
বসতবাড়ির জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
বসতবাড়ির জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের ঘটনা এটি। নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার আপন বড় ভাই তোফাজ্জেল মালিথা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতা...
সারা দেশ•৯ দিন আগে
কুষ্টিয়ায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন, নিবন্ধিত ১৫ হাজার শিশু-কিশোর
কুষ্টিয়ায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন, নিবন্ধিত ১৫ হাজার শিশু-কিশোর
শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জাতীয় আয়োজন ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স...
সারা দেশ•১১ দিন আগে
‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক
‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক
দলীয় রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে ফেসবুকে ‘পূর্বজন্মে বিরাট পাপ করলে এই জনমে মানুষ বিএনপি করে’ লিখেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক। তার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তাকে গ্রেপ্তারে পুলিশের ওপর চাপ রয়েছে বলে দাবি করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তবে এ অভিযোগ অসত্য বলে প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ। সোমবার দুপুরে ফেসবুকে পোস্টটি দেন মোস্তাফিজুর রহমান মোস্তাক। এর প্রায় এক ঘণ্টা পর পোস্টটি শেয়ার করে সাইদুর...
সারা দেশ•১৩ দিন আগে
আপনারা হৃদয় নিয়ে পাশে দাঁড়ান
আপনারা হৃদয় নিয়ে পাশে দাঁড়ান
কেউ এলেন নাতি-নাতনির হাত ধরে, কেউ লাঠিতে ভর দিয়ে। অনেক প্রবীণ এলেন তরুণের মতো দৃপ্ত পায়ে হেঁটে। চারশ মানুষের ধারণক্ষমতাসম্পন্ন মিলনায়তনে দুই শতাধিক আসন পূর্ণ করলেন প্রবীণরা। বলছি প্রবীণ উৎসবের কথা। ২৪ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হলো এই আনন্দ আয়োজন। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলল হেমন্তের বিকাল পর্যন্ত। আয়োজনের উদ্যোক্তা দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড ও দৈনিক আগামীর সময়। প্রবীণদের আলাপচারিতা ও উৎসবের কিছু খণ্ডচিত্রের মধ্য দিয়ে আনন্দময় আয়োজনটির আবহ তুলে ধরার চেষ্ট...
বনস্পতির বৈঠক•১৫ দিন আগে
সাত দফা মেনে নিন, না হলে এক দফার ডাক দিতে বাধ্য হব
সাত দফা মেনে নিন, না হলে এক দফার ডাক দিতে বাধ্য হব
সাত দফা দাবি মেনে না নিলে এক দফার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সাত দফা দাবি আদায় না হলে এক দফার আন্দোলন অনিবার্য হয়ে উঠবে। প্রয়োজনে কুষ্টিয়া থেকেই সেই আন্দোলনের ডাক দেওয়া হবে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড...
সারা দেশ•১৬ দিন আগে
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় কুষ্টিয়া আওয়ামী লীগের আরও তিন নেতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন।সাজাপ্রাপ্ত...
আদালত•১৮ দিন আগে
এক হাজার গাড়ির বহর নিয়ে হবে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়
এক হাজার গাড়ির বহর নিয়ে হবে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়
ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ১ হাজার গাড়ির বিশাল বহর নিয়ে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। আগামী ৩১ অক্টোবর এ লংমার্চের উদ্বোধন হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টায় শুরু হবে লংমার্চ। দিনব্যাপী বিভিন্ন স্থানে পথসভা শেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে বহরটি।আজ বুধবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি সভা হয়। দলের সেক্রেটার...
রাজনীতি•২৬ দিন আগে
পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা
পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা
পূজামণ্ডপ থেকে ফেরার পথে নির্জন সড়কে ডাকাতের কবলে পড়েছেন চার নারী। সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে মুখোশধারী ডাকাত। পরে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। একই পথে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন এলাকার ঘটনা এটি। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য, নির্জন সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে দেশীয়...
সারা দেশ•২৭ দিন আগে
লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার
লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার
উৎসব চলার মধ্যে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ, যার সঙ্গে ছিল দুই লিটার পেট্রল ও দুটি সার্কিট। আজ সোমবার প্রথম প্রহরে আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে এগুলো উদ্ধারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে সকালে এগুলো নিষ্ক্রিয় করে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল অত্যন্ত সতর্কতার সঙ্গে বস্তু...
সারা দেশ•২৯ দিন আগে
লালনের তিরোধান দিবসে দেশ জুড়ে আয়োজন
লালনের তিরোধান দিবসে দেশ জুড়ে আয়োজন
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আজ ১৭ অক্টোবর ঢাকা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে স্মরণানুষ্ঠান। লালনের গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসব অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক...
রঙিন সময়•প্রায় ১ মাস আগে
লালন সাঁইয়ের তিরোধান দিবস
লালন সাঁইয়ের তিরোধান দিবস
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আয়োজন করা হচ্ছে লালন স্মরণ অনুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হা...
কাজললেখা•প্রায় ১ মাস আগে