Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাবার অসুস্থতার খবরের পর ছেলের মৃত্যু, কয়েক ঘণ্টা পর চলে গেলেন বাবাও

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২২:৪৩
শেয়ার করুন:
বাবার অসুস্থতার খবরের পর ছেলের মৃত্যু, কয়েক ঘণ্টা পর চলে গেলেন বাবাও

পাশাপাশি বাবা-ছেলের কবর

কুষ্টিয়ায় বাবার অসুস্থতার খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ বছর বয়সী ছেলে মাহফুজুর রহমান। ছেলের মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টা পর মারা গেছেন শয্যাশায়ী বাবা আবদুল মান্নান (৫৯)। একই দিনে বাবা-ছেলের আকস্মিক মৃত্যুতে নির্বাক স্বজনরা।

গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকার একটি প্রিন্টিং প্রেসে কাজ করছিলেন মাহফুজুর। এ সময় মোবাইলে তার মা জানান, তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বাবার অসুস্থতার খবর শোনার পরপরই চেয়ারে বসা অবস্থায় হেলে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শিপন ইসলাম নামের প্রিন্টিং প্রেসের এক কর্মী জানান, মাহফুজুর চেয়ারে বসে ছিলেন। হঠাৎ বাড়ি থেকে ফোন করে জানায় তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি চেয়ারে বসেই অসুস্থ হয়ে হেলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মাহাফুজুরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপ ও শোকে হার্ট অ্যাটাক করে মাহফুজুরের মৃত্যু হয়েছে।

মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেছেন, ‘খবর পেয়ে আমরা সবাই হাসপাতালে যেয়ে মাহফুজুরের মরদেহ বাসায় নিয়ে আসি। বাড়িতে নেওয়ার পর মাহফুজুরের মৃত্যুর খবর তার বাবাকে জানানো হয়। এই খবর শোনার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। মাহাফুজুরের গোসল কাফন শেষ করার পরপরই শুনি রাত এগারটার দিকে তার বাবাও মারা গেছেন।

আজ বুধবার সকাল ৯টায় বাবা-ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুষ্টিয়ার চৌড়হাস গোরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদের দাফন করা হয়। একই দিনে বাবা-ছেলের এমন বিদায়ে শোকাহত হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। তাদের জানাজা এবং পাশাপাশি দুটি কবরে দাফনের দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৭-৮ বছর ধরে শয্যাশায়ী ছিলেন মাহফুজুরের বাবা আবদুল মান্নান। অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের দায়িত্ব সামলাতে দিনরাত পরিশ্রম করতেন মাহফুজুর। কুষ্টিয়া শহরের ওই প্রিন্টিং প্রেসে কাজ করতেন তিনি। এক বছর আগে বিয়ে করা এই তরুণের স্বপ্ন ছিল পরিবারকে একটু স্বচ্ছল করা।

কুষ্টিয়াছেলের মৃত্যুবাবার মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা