Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

  • ভিসা না পাওয়ায় যেতে পারছেন না অনেকে
মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২২:৪২
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

শেখ হাসিনা। ফাইল ছবি

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতারা ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের উদ্দেশ্যে দিল্লি রওনা হয়েছেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। দলে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী শাহানা রহমান, যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রোনেল মিয়া ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিদয় মিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার জন এফ কেনেডি বিমানবন্দরে দিল্লিগামী নেতাদের বিদায় জানান স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতারা। সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া ও পান্না মিয়া। বিমানবন্দরে বিদায় জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে ড. সিদ্দিকুর রহমান বলেছেন, ‘১৩ নভেম্বর দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। তার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আমরা ফিরে আসব।’

তিনি বলেন, ‘৫ আগস্ট থেকে প্রবাসে আমরা যে লড়াই করছি, প্রতিরোধ গড়ে তুলছি। তাতে শেখ হাসিনা সন্তুষ্ট। ড. ইউনূসকে বিমানবন্দরে প্রশ্নের মুখে রাখা, আখতারকে ডিম নিক্ষেপ, কনস্যুলেট ঘেরাও, জাতিসংঘের সামনে বিক্ষোভসহ নানা কর্মসূচি আমরা পালন করছি। শেখ হাসিনা তা-ও জানেন।’

আরও পড়ুন

ভারতের সঙ্গে শেখ হাসিনার স্বামী-স্ত্রীর সম্পর্ক : রাশেদ খাঁন

১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. সিদ্দিক বলেন, ‘তার দেশে যাওয়া নিয়ে আমি কিছু বলতে চাই না। উনিই তা বলবেন। উনি কবে যাবেন, কখন যাবেন এবং কীভাবে যাবেন, তা সারা বিশ্ব তখন জানবে। তারেক রহমানের সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনকি যুক্তরাষ্ট্রও জানে শেখ হাসিনা কখন দেশে যাবেন। তার যাওয়ার সময় সারা বিশ্ব জানবে। কাউকে না জানিয়ে যাবেন না।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রতিবেদককে বলেন, ‘আরও কয়েকজন যাওয়ার কথা ছিল। ভারতের ভিসা না পাওয়ায় তারা যেতে পারছেন না।’

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেই থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।

হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতাকর্মী কারাগারে।

শেখ হাসিনাভারতযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা