মানবসভ্যতা কখনোই যুদ্ধকে কামনা করে না। সাধারণ মানুষ চায় নিরাপদে বাঁচতে, অাগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দিতে এবং শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করতে। কিন্তু ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সামরিক প্রতিযোগিতা, প্রভাব বিস্তারের লড়াই এবং অর্থনৈতিক স্বার্থের সংঘাত বারবার সেই স্বাভাবিক জীবন বিপন্ন করে তুলছে।
বিশ্ব এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও যুদ্ধের দামামা, কোথাও ভূরাজনৈতিক উত্তেজনা, কোথাও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আবার কোথাও পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। এমন এক স...