Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলে নতুন যুদ্ধের প্রস্তুতি, ইউরোপে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৪:৫৮
শেয়ার করুন:
ইসরায়েলে নতুন যুদ্ধের প্রস্তুতি, ইউরোপে হামলার হুমকি ইরানের

তেহরানের আজাদি স্কয়ারে অনুষ্ঠিত নারী সামরিক প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিচ্ছেন নারী স্বেচ্ছাসেবীরা। ছবি : সংগৃহীত

ইরানে সম্ভাব্য হামলার জন্য সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই নির্দেশনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যার আঁচ লেগেছে ইউরোপেও। ইরান বলছে, যদি তারা আক্রান্ত হয়, তবে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হামলায় জড়িত যেকোনো ঘাঁটিই ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে হামলার প্রস্তুতি বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টাও চলছে।

তবে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে হামলায় জড়িত কোনো সামরিক ঘাঁটিই নিরাপদ থাকবে না।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন কিছু তৎপরতার দিকে নিয়ে যেতে পারে, যা নতুন যুদ্ধের সূচনা ঘটাতে পারে।

গতকাল বুধবার সন্ধ্যায় এই খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

অবশ্য এর আগে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট এক বিবৃতিতে নতুন হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেন। বিবৃতিতে তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি ছাড়া সংঘাতে না জড়াতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

গেল অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকোট। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে এ দায়িত্ব দেন।

বিরোধীরা সরকার গঠনে সফল হলে ক্ষমতা হারানোর মুখে রয়েছেন নেতানিয়াহু। তবে ইরানের সরকার পতন না হওয়া পর্যন্ত দেশটির বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে তিনি এখনো অনড় অবস্থানে রয়েছেন।

ইরানে সম্ভাব্য নতুন হামলার খবর এমন সময়ে এসেছে, যখন সংঘাত এড়াতে নতুন কূটনৈতিক তৎপরতা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে তিনি আবার যুদ্ধে ফেরার জন্য প্রস্তুতি নেবেন।

এদিকে, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত আগ্রাসনে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।

তিনি আরও লিখেছেন, ‘ইরানের হামলা থেকে কোনো নিরাপদ দূরত্ব থাকবে না। কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। হামলার জন্য কাউকে দেওয়া হবে না দায়মুক্তি।’

আল জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সারদার আতাস জানিয়েছেন, ইরানের নতুন প্রধান আলোচক হিসেবে কট্টরপন্থী রেজাইকে নিয়োগ দেওয়া হবে কি না, তা নিয়ে দেশটির নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।

তার ভাষ্য, ‘বর্তমান পরিস্থিতি দীর্ঘদিন চললে ইরান অপেক্ষা না করে আগাম পদক্ষেপ নিতে পারে, তেহরানে এমন মতও রয়েছে।’

বর্তমান প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অনিশ্চিত পরিস্থিতিতে থাকতে চায় না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দেশটি টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার পথে এগোবে।

গতকাল বুধবার প্রকাশিত আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গালিবাফ জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালি আর ফিরবে না।

তার ভাষ্য, এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতাই একটি সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কারণ ব্যাখ্যা করে চলেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধ দ্রুত শেষ হবে বলেও দাবি করছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে। তাই বড় পরিসরে নতুন করে সামরিক অভিযান শুরু করার প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র।

আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশারের ভাষ্য, গত কয়েক দিনে ট্রাম্প ও রুবিও কার্যত ইঙ্গিত দিয়েছেন, বড় ধরনের সামরিক সংঘাত শেষ হয়েছে। ইরান কোনো লাল রেখা অতিক্রম না করলে যুদ্ধ পুনরায় শুরুর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন।

তবে পর্দার আড়ালে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে কিছু তৎপরতা চলছে বলেও ফিশার উল্লেখ করেছেন।

শান্তি আলোচনার চেষ্টা চললেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খোলা রাখতে তাদের বাহিনী দিনরাত কাজ করছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ কার্যকর রাখা হচ্ছে।

সূত্র : আলজাজিরা


আরও পড়ুন

হরমুজ কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না, হুঁশিয়ারি গালিবাফের

১২ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যাবে না: ইরানের নিরাপত্তাপ্রধান

১১ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

ইরানি হুমকির পর বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেন মার্কিন অর্থমন্ত্রী

১১ নভেম্বর ২০২৬

ইরানমধ্যপ্রাচ্যইসরায়েলযুক্তরাষ্ট্রযুদ্ধহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড