Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যাবে না: ইরানের নিরাপত্তাপ্রধান

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৮:৫৬
শেয়ার করুন:
সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যাবে না: ইরানের নিরাপত্তাপ্রধান

মোহসেন রেজায়ি— রয়টার্স

সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যেতে দেবে না তেহরান। এমন মন্তব্য করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। এ ছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে তার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন রেজায়ি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা কম বলে মন্তব্য করার পর লেবাননের ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে সাক্ষাৎকার দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তুলনামূলক সমঝোতার সুর দেখা যাচ্ছে।

রেজায়ি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

তিনি বললেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে অনেক দূরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে।’

গত মে মাসে ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা এমন একটি নির্দেশনা দিয়েছেন, যাতে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো না হয়।

রেজায়ি বলেছেন, ‘পারমাণবিক শক্তিতে চলবে এমন জাহাজ ও সাবমেরিন তৈরির নকশা করতে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।’ তিনি আরও বলেন, তেহরান মস্কোকে জানিয়েছে, তাদের সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশের ভেতরেই থাকবে এবং ‘আমরা নিজেরাই তা ব্যবহার করব’।

যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রশমনে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে এর আগে ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে ইউরেনিয়াম সরানো হবে কি না, সে সিদ্ধান্ত তেহরানকেই নিতে হবে বলে জানিয়েছিল মস্কো।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে এই সমৃদ্ধির হার অনেক বেশি। ওই ইউরেনিয়ামের কতটা এখনো অক্ষত রয়েছে, তা স্পষ্ট নয়।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ওয়াশিংটন বলেছে, দুদেশের যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকতে হবে।

গত সপ্তাহে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ নিয়ে আলোচনা হবে না।

মোহসেন রেজায়িইরান যুদ্ধইউরেনিয়ামপারমাণবিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ