Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৯:৫৩
শেয়ার করুন:
গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

ছবি: আগামীর সময়

রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের ভাতিজা আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কলেজের মূল ফটকের সামনের পাকা সড়কে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ২০ থেকে ২৫ জনকে পালানোর চেষ্টা করতে দেখে পুলিশ। পরে পুরোনো সোনালী ব্যাংকের মোড় থেকে চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মো. রাকিবুজ্জামান রাকিব (২০), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার মো. আসয়োত মুবিন স্বরূপ (১৯), গঙ্গাচড়ার পূর্ব মধ্যপাড়া এলাকার মো. আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় (২১) এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার মো. নাহিদ হোসেন (২০)।

পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে লাল রঙের গামটেপে মোড়ানো বিস্ফোরিত ককটেলের তিনটি ছেঁড়া অংশ উদ্ধার করে পুলিশ। সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে পালানোর কারণ জানতে চাইলে আটক ব্যক্তিরা সন্তোষজনক জবাব দিতে পারেননি।

আটক শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিটনের ছেলে। অন্যদিকে, রংপুর জেলা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেন, হৃদয় ও নাহিদ হোসেনের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান আগামীর সময়কে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ৮। আজ সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়া সরকারি কলেজককটেল বিস্ফোরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক