Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে কেনাকাটা

কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

  • ঠিকাদার আফতাবের বিরুদ্ধে দুদকে দুর্নীতির দুই মামলা চলমান
  • নেপথ্যে এমপি নুরুল ইসলাম ও তার ডিওতে দায়িত্ব পাওয়া পিডি
মাহবুব আলম লাবলু
মাহবুব আলম লাবলু
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২
শেয়ার করুন:
কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

গ্রাফিকস: আগামীর সময়

সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিএমএস লিমিটেডকে ১৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয় ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুপারিশে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছিল। এই প্রতিষ্ঠানের কর্ণধার মো. আফতাব আহমেদ দুর্নীতির দুই মামলার আসামি। তার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান এএসএলের বিরুদ্ধে কভিড-১৯ চলাকালে স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোেগ ওই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সুপারিশেই তার এই প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিস্ময়কর হলেও সত্য, দুর্নীতির দায়ে আওয়ামী লীগ আমলে কালো তালিকায় নাম লেখানো বিতর্কিত সেই প্রতিষ্ঠানই বিএনপি জমানায় এসে বাগিয়ে নিয়েছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মালামাল সরবরাহের ২৭ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ২০৪ টাকার কাজ। দেওয়া হয়েছে কার্যাদেশও।

এ ছাড়া আরেক লটে ১৩ কোটি ৪৮ লাখ টাকার কাজ পাওয়া অ্যাডভান্স বায়োমেডিক লিমিটেডও একই চক্রের সদস্য। অভিযোগ রয়েছে, এর নেপথ্যে আছেন সম্প্রতি কোটি টাকা চাঁদা দাবিতে শতকোটির উন্নয়নকাজ বন্ধ করে ব্যাপক সমালোচিত হওয়া বিএনপির স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম। ১০ শতাংশ হারে ৪ কোটি টাকার বেশি কমিশনের বিনিময়ে তিনি টেন্ডারটি এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দিয়েছেন। এখানেই শেষ নয়, চলতি অর্থবছরে হাসপাতালটির ৩০০ কোটি টাকার সরঞ্জাম কেনাকাটার কাজে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এমপি নুরুল স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়ে তার পছন্দের ডা. মো. কামরুজ্জামানকে প্রকল্প পরিচালক (পিডি) পদে বসিয়েছেন।

টেন্ডার-সংক্রান্ত নথিপত্র বিশ্লেষণ ও আগামীর সময়ের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে উল্লিখিত সব তথ্য।

জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আগামীর সময়কে বলেছেন, ‘কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া ক্রয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এরকম প্রতিষ্ঠানকে সরকারি কাজের কার্যাদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। যাদের হাতে দায়িত্ব দুর্নীতির প্রতিকার করা, তারা প্রশ্রয় দিলে বিষয়টি উদ্বেগজনক।’ এক প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘রাজনৈতিক প্রভাব ও যোগসাজশের মাধ্যমে এটা হচ্ছে, যা বর্তমান সরকারের কাছে কোনোভাবেই কাম্য নয়।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত ২৭ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের জন্য ২০২৫-২৬ অর্থবছরে মালামাল ক্রয়ের তিন লটের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিএমএস লিমিটেড। ১ নম্বর লটে রেডিওলজি ও ইমেজিং বিভাগের জন্য সিটি স্ক্যান মেশিন কেনার জন্য বরাদ্দ ১০ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৯৪৯ টাকা। ২ নম্বর লটে এমআরআই মেশিন কেনার ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকা। আর ৩ নম্বর লটে এক্স-রে, আলট্রাসনোগ্রাম, মেমোগ্রাফিসহ আরও দুই ধরনের মেশিন কেনার বরাদ্দ আছে ১৩ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৬৫১ টাকা। তিন লটের কেনাকাটায় মোট বরাদ্দ ৪১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৬৫১ টাকা। এর মধ্যে কালো তািলকাভুক্ত প্রতিষ্ঠানটি পেয়েছে প্রায় ২৮ কোটি টাকার কাজ।

সংশ্লিষ্টদের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরে এসব মালামাল কেনার কথা ছিল। তৎকালীন পিডি দরপত্র আহ্বানও করেছিলেন। এ অবস্থায় রহস্যজনক কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম প্রকল্প পরিচালক (পিডি) পদে ডা. কামরুজ্জামানকে পদায়নের জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার দেন। গত মে মাসে যোগ দিয়ে আগের টেন্ডার বাতিল না করে এমপির যোগসাজশে বিতর্কিত ঠিকাদার আফতাব ও তার ঘনিষ্ঠ এক প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সব ব্যবস্থা সম্পন্ন করেন। পিডির সহায়তায় কারসাজি করা হয় ই-জিপি প্রক্রিয়ায়। বিনিময়ে ১০ শতাংশ হারে ৪ কোটি টাকা কমিশন দেওয়ার মৌখিক চুক্তি হয়। জেলা ও উপজেলা হাসপাতালে সরঞ্জাম সরবরাহের কাজে কতিপয় অসৎ স্থানীয় সংসদ সদস্য ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিশন পান। এ খাতের ঠিকাদার মহলে এই কমিশন বাণিজ্যের বিষয়টি ‘ওপেন সিক্রেট’।

অনুসন্ধানে জানা গেছে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ছাড়াও সুনামগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে কেনাকাটার কাজও বাগিয়ে নিতে ছক সাজিয়েছে দুর্নীতিবাজ এ চক্রটি। এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ছিলেন ডা. আহমদ হোসেন। অভিযোগ আছে, হাসপাতালের মালামাল কেনার দরপত্র আহ্বানে তাকে চাপ দিচ্ছিলেন এমপি নুরুল ইসলাম। এমপির অযাচিত নির্দেশ না শোনায় গত ২৬ জুলাই যোগদানের দুই মাসের মধ্যে তাকে (১০ সেপ্টেম্বর) সরিয়ে দেওয়া হয়। এরপর এমপি নুরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিডি বসানোর আদলে ডিও লেটার দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তাতে ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে ডা. মোহাম্মদ আলী আশরাফ সোহাগকে পদায়নের অনুরোধ জানানো হয়। তার ডিও মোতাবেক ডা. সোহাগকে তত্ত্বাবধায়ক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পরই গত ২৯ অক্টোবর তিনি ৪ কোটি টাকার এমএসআর (ওষুধ ও সরঞ্জাম কেনাকাটা) টেন্ডার আহ্বান করেছেন। সংসদ সদস্য নুরুল ইসলামকে ২০ শতাংশ কমিশন দেওয়ার চুক্তিতে আফতাব চক্র এই কাজও কবজা করতে তৎপরতা চালাচ্ছে।

জানতে চাইলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মো. কামরুজ্জামান আগামীর সময়কে বললেন, ‘প্রকল্প পরিচালকের একার সিদ্ধান্তে কিছু হয় না। এখানে টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশ মতেই সিদ্ধান্ত নেওয়া হয়। এইচটিএমএসের কাছ থেকে ১০ শতাংশ কমিশনের চুক্তির বিষয়টি ঠিক নয়। কাউকে কাজ পাইয়ে দিতে এমপিও আমার ওপর কোনো চাপ দেননি। মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্থানীয় কমিটির সুপারিশ অনুযায়ী সব কাজ করা হয়েছে।’ কাজ পাওয়া প্রতিষ্ঠানটি সরকারের কালো তালিকাভুক্ত ও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে হাসপাতালে মালামাল সরবরাহে দুর্নীতির প্রমাণ পাওয়ায় দুটি মামলা করেছে দুদক। এমন একটি প্রতিষ্ঠান কোন মূল্যায়নে কাজ পেয়েছে— এমন প্রশ্নে তার ভাষ্য, আমার কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। ২০২৪-২৫ সালে আহ্বান করা দরপত্রে ২০২৫-২৬ অর্থবছরে কেনাকাটা আইনসম্মত কি না— জানতে চাইলে তিনি বললেন, ‘আসলে প্রাক্তন প্রকল্প পরিচালক দরপত্র আহ্বান করেছিলেন। এ অবস্থায় আগের পিডিকে বদলি করা হয়। তখন দরপত্র বাতিল করে ফের আহ্বানের বিষয়ে অস্পষ্টতা ছিল। আমাকে পিডি হিসেবে নিয়োগ দেওয়ার পর আমি মন্ত্রণালয়ের কমিটির সঙ্গে যোগাযোগ করে ওই দরপত্র বাতিল না করে স্বচ্ছতার সঙ্গেই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তাকে পদায়নে এমপির ডিও লেটার পাঠানোর কথা স্বীকার করে তিনি বললেন, ‘এর বিনিময়ে এমপি আমার কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছেন না। জনপ্রতিনিধি হিসেবে তিনি ডিও (আধা সরকারিপত্র) দিতেই পারেন।’

অভিযোগের বিষয়ে জানতে ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সংসদ সদস্য নুরুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বক্তব্য চেয়ে তার মোবাইলের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও তিনি জবাব দেননি।

আফতাবের যত দুর্নীতি

জানা গেছে, ২০১৯ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান এএসএলের এমডি ও সিইও আফতাবসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, এমআরআই যন্ত্রের প্রচলিত বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ হলেও তা কিনতে ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। চারটি কালার ডপলারের বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার হলেও ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। হাসপাতালটির জন্য কেনা আটটি পেশেন্ট মনিটরের বাজারমূল্য ২৫ লাখ ৫৮ হাজার ৭২০ হলেও দাম দেখানো হয়েছে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। এভাবে বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সাত আসামির বিরুদ্ধে মোট ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ করে দুদক। মামলাটির বাদী দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক।

এ ছাড়া ২০২০ সালের ১৯ মার্চ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহে দুর্নীতির অভিযোগে মেসার্স এএসএলের আফতাব আহমেদ ও হাসপাতালটির পরিচালকের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। ওই মামলায় ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে কেনাকাটায় প্রায় ১৩ কোটি ১৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাদী দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। এজাহারে সাজানো দরপত্রের মাধ্যমে ৩১টি ভারী যন্ত্রপাতি কেনায় প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে গত ৫ নভেম্বর বক্তব্য জানতে ঠিকাদার আফতাব আহমেদের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ওইদিন একই নাম্বারের হোয়াটসঅ্যাপে একাধিক প্রশ্ন পাঠানো হয়। তিন দিন অপেক্ষার পরও কোনো জবাব না পেয়ে গতকাল রবিবার বেলা ১১টার দিকে ধানমন্ডির অফিসে যান এই প্রতিবেদক। অফিসের একজন কর্মী জানালেন, তিনি অফিসে নেই। তাকে পাওয়া কঠিন। তবে সন্ধ্যার পর আফতাব আহমেদ মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে বলেছেন— ‘আপনার কোনোটাই সঠিক না।’

কালো তালিকাঠিকাদারদুদকদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু