Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ডেঙ্গু

বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৯
শেয়ার করুন:
বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

সংগৃহীত ছবি

সব আশঙ্কা সত্যি করে অবশেষে বড় ভাইয়ের পথ ধরল ১০ মাসের ছোট্ট মোহাম্মদ আবু বক্কর আরব। সোমবার রাত ১টা ১০ মিনিটে মা শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যায় সে। সে ডেঙ্গুর পাশাপাশি হাম উপসর্গেও ভুগছিল।

এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় আরবের বড় ভাই ১০ বছরের মোহাম্মদ আরাফাত। দুজনের ডেঙ্গু হয়েছিল। এরপর হাম ও নিউমোনিয়ার উপসর্গ ছিল তাদের।

দুইদিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন নিঃস্ব মোহাম্মদ কবির ও তার স্ত্রী আয়েশা বেগম। তাদের আর কোনো সন্তান নেই। সোমবার রাত পৌনে ২টায় ছোট ছেলের মৃত্যুর খবর আগামীর সময়কে নিশ্চিত করেছেন মোহাম্মদ কবির।  

‘ভাই আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমি কী নিয়ে থাকব এখন?’—ফোনে কান্নায় ভেঙে পড়েন কবির।

আরও পড়ুন

ডেঙ্গু কেড়েছে বড় ছেলেকে, লাইফ সাপোর্টে ছোটটি

০৭ নভেম্বর ২০২৬

দুই সপ্তাহ ধরে স্বামী স্ত্রী দুই ছেলেকে নিয়ে হাসপাতালে কেবল ছুটোছুটি করেছেন। আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেলে, পরে ইমপেরিয়াল হসপিটাল এবং শেষে মা শিশু হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু বাঁচাতে পারেননি। শুক্রবার আরাফাত মারা যাওয়ার পর একই হাসপাতালে ভর্তি আরবকে বাঁচানোর জন্য আকুতি করেছিলেন সৃষ্টিকর্তা ও চিকিৎসকদের কাছে। আজ সেও চলে গেল। এরমধ্যে দুই ছেলের চিকিৎসা খরচ চালাতে গিয়ে অনেক ধারদেনাও হয়ে গেছে চাকুরিজীবী কবিরের। তবু সান্ত্বনা পেতেন যদি বাঁচানো যেত।

কবির বলেন, ‘এত রাতে আমার আরবকে নিয়ে কোথায় যাব? সকালে নিয়ে গিয়ে বড় ছেলের পাশে দাফন করব মোমেনবাগ কবরস্থানে।’

শূন্য হাতে এই দম্পতিকে ছাড়তে হচ্ছে হাসপাতাল। দুই বাচ্চাকে নিয়ে এসেছিলেন। কেউই রইল না।

ডেঙ্গুহামদুই সন্তানচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কারাগারে মেন্টাল প্রেশার দেওয়ার কারণে আমির হামজার এ অবস্থা: তাশরীফ

    কারাগারে মেন্টাল প্রেশার দেওয়ার কারণে আমির হামজার এ অবস্থা: তাশরীফ