কারাগারে মেন্টাল প্রেশার দেওয়ার কারণে আমির হামজার এ অবস্থা: তাশরীফ
আগামীর সময় ডেস্ক

আমির হামজার সঙ্গে জুবায়ের আহমেদ তাশরীফ
নানা কারণেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিলেন তরুণ ইসলামী বক্তা জুবায়ের আহমেদ তাশরীফ। কিছুদিন আগে এই বক্তার বিরুদ্ধে তার বাবা বেশ কিছু অভিযোগ তোলেন। পরে বাবার বিরুদ্ধে তাশরীফও অভিযোগ আনেন।
এবার সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন তাশরীফ। তার মতে, আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু তাই নয়, তাকে নিয়ে যত বিতর্ক, কারাগারে মানসিক চাপ দেওয়ার কারণে আমির হামজার এমন অবস্থা হয়েছে বলে মনে করেন তিনি।
এরপর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তবে উনার কিছু বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করি। উনাকে কারাগারে যে কষ্ট দেওয়া হয়েছে এবং সেখানে মানসিকভাবে যে চাপ দেওয়া হয়েছে, সে কারণে হয়তো এমনটি হয়েছে। আজ উনার পাশে আমাদের না থাকলে ভবিষ্যতে আমাদের বিরুদ্ধেও এমন ষড়যন্ত্র হবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন।’




