মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ শনিবার রাত ১০টার দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে পেট্রল ছিটিয়ে আগুন দেয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে।
পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, মোটরসাইকেলে করে এসে বাসের ভেতরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি আসন পুড়ে গেছে। যারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তারা পালিয়ে গেছে।



